শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১০ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রেন টিউমারে আক্রান্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি, চলছে চিকিৎসা

ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি বেশ কিছু দিন ধরে নানাভাবে অসুস্থ ছিলেন। কখনও তীব্র মাথাব্যথা অনুভব করতেন, কখনও বা জ্বর-ঠান্ডা লেগে থাকত তার। দুই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার ‘ব্রেন টিউমার’ ধরা পড়ে।

আজ রোববার বিকেলে চিকিৎসকের পরামর্শে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে।

একটি জাতীয় দৈনিককে বিষয়টি জানিয়েছেন নির্মাতা সকাল আহমেদ। 

তিনি বলেন, ‘রবিবার বিকেল সাড়ে চারটায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার শুরু হয়েছে, রাত আটটা পর্যন্ত চলবে। চিকিৎসকরা কোনো রিস্ক নিতে চাননি। এজন্য তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।’


গতকাল শনিবার সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তানিয়া জানিয়েছিলেন, তার মাথায় সার্জারি করতে হবে। ওই পোস্টে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

তানিয়া বৃষ্টির অসুস্থতার ব্যাপারে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, ‘তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন করা হচ্ছে।’

গত বছর রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ নামে একটি সিনেমায় অভিনয় শুরু করেন তানিয়া বৃষ্টি। ওই সিনেমার কাজ প্রায় শেষের দিকে। 

চট্টগ্রামের একটি মর্মান্তিক নারী ও শিশু নির্যাতনের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়