শিরোনাম
◈ প্রশাসন-নির্ভরতায় বিএনপি বিষণ্নতায়, হাসিনাকে বাংলা‌দে‌শে ফি‌রে যে‌তে ভারতীয়দের চাপ ◈ কাঁঠালবাগানে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ও আগুন, শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ ◈ প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ওডিশার দিকে, বাংলাদেশে ৩ নম্বর সতর্কসংকেত জারি; দুই দিন বৃষ্টির পূর্বাভাস ◈ জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন ◈ তেল ইরাকের, নিয়ন্ত্রণ চীনের আর অর্থের চাবিকাঠি যুক্তরাষ্ট্রের হাতে! ◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও)

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৬, ১২:১০ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৬, ১২:১০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শাকিবের ‘মোহাব্বাত’-এ কিয়ারা আদভানি? প্রযোজকের ‘নেক্সট’ পোস্ট ঘিরে তুমুল গুঞ্জন

হিমেল আশরাফ পরিচালিত শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে থাকছেন, তা নিয়ে শুরু থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে নানা কৌতূহল কাজ করছে। এবার প্রযোজক আরশাদ আদনানের একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সেই আলোচনা নতুন মোড় নিয়েছে। পোস্টটি ঘিরে গুঞ্জন উঠেছে, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে। 

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেছেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। ছবিটি বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। পোস্টের ক্যাপশনে আরশাদ আদনান শুধু লিখেছেন, ‘নেক্সট’। ক্যাপশনে আর কিছু না লিখলেও পোস্টটি শেয়ারের পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, ‘মোহাব্বাত’-এর সম্ভাব্য নায়িকা এই ‘কবির সিং’ অভিনেত্রী। 

প্রযোজকের শেয়ার করা ছবিটি ‘এসকোয়ার ইন্ডিয়া’র একটি ফটোশুটের বলে জানা গেছে। সেখানে অভিনেত্রীকে বেইজ রঙের ‘SOBO PERSON’ লেখা ক্যাপ, কমলা রঙের পোশাক ও রঙিন স্ট্রাইপের টপে দেখা যায়। 

উল্লেখ্য, এর আগে আরশাদ আদনান ও হিমেল আশরাফের যৌথ প্রয়াসে নির্মিত শাকিব খানের ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’—উভয় সিনেমাতেই বিদেশি অভিনেত্রীকে নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল। ‘প্রিয়তমা’র মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে পশ্চিমবঙ্গের ইধিকা পালের, আর ‘রাজকুমার’-এ শাকিবের বিপরীতে অভিনয় করেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। 

প্রসঙ্গত, আগেই আভাস পাওয়া গিয়েছিল যে এবারও শাকিবের বিপরীতে আন্তর্জাতিক অঙ্গনের কোনো তারকাকে দেখা যেতে পারে; সে সময় ভারত ও পাকিস্তানের অভিনেত্রীদের নাম নিয়ে আলোচনা চলছিল। সব মিলিয়ে ‘নেক্সট’ পোস্টের পর কিয়ারা আদভানিকে ঘিরে তৈরি হওয়া এই গুঞ্জনের সত্যতা জানতে এখন প্রযোজক বা সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা। 

  • সর্বশেষ