শিরোনাম
◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, ক্ষুব্ধ অভিনেত্রী রেশমা

শুটিংয়ের ক্যামেরা বন্ধ থাকলেও অভিনয়শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত যেন ক্যামেরার আড়ালে থাকছে না। শুটিংয়ের বিরতিতে সহশিল্পীদের সঙ্গে গল্প, হাসি-আড্ডা কিংবা ব্যক্তিগত আলাপের দৃশ্য গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগ তুলেছেন ছোটপর্দার অভিনেত্রী রেশমা আহমেদ।

এ ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি শুটিং সেটে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই অভিনেত্রী। তবে এ ঘটনায় কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা শুটিংয়ের নাম উল্লেখ করেননি তিনি।

রেশমা জানান, একটি নাটকের শুটিংয়ে চরিত্রাভিনেতাদের, বিশেষ করে মা-বাবার চরিত্রে অভিনয় করা শিল্পীদের অনেকগুলো দৃশ্যে কাজ করতে হয়। প্রতিটি দৃশ্যের মাঝখানে স্বল্প সময়ের বিরতি পান তারা। সেই সময়টুকুতে চা পান, গল্পগুজব কিংবা সহশিল্পীদের সঙ্গে হাসি-আনন্দে কাটান।

Advertisement

ব্যক্তিগত জীবন, সংসার ও সন্তানদের নিয়েও কথা বলেন। পরবর্তী দৃশ্যের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ারও সময় এটি।

নিজের পোস্টে অভিনেত্রী লেখেন, ‘প্রতি সিকোয়েন্সের মাঝখানে হয়তো ১০ মিনিট ব্রেক দেওয়া হয়। তখন আমরা চা খাই, গল্প করি, একটু ফান করার চেষ্টা করি। হাসাহাসি করি। সুখ-দুঃখের কথা বলি। ব্যক্তিগত জীবন, সংসার, সন্তানদের নিয়ে কথা বলি। আর এই ১০ মিনিটের মধ্যেই আমরা পরবর্তী সিকোয়েন্সের জন্য এনার্জি নিয়ে তৈরি হই।’

কিন্তু তার অভিযোগ, শিল্পীদের এই ব্যক্তিগত সময়টুকুও গোপন থাকছে না। শুটিংয়ের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি আড়ালে তাদের ভিডিও ধারণ করছেন। এ ক্ষেত্রে লাইট ও ক্যামেরা সহকারী, মেকআপ সহকারী কিংবা শুটিং দেখতে আসা অতিথিদের কথা উল্লেখ করেছেন তিনি। পরে এসব ভিডিও দিয়ে রিলস তৈরি করে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশ করছেন কেউ কেউ। এমনকি এসব ভিডিও থেকে অর্থ উপার্জনেরও অভিযোগ করেছেন অভিনেত্রী।

রেশমা লেখেন, ‘লাইট এবং ক্যামেরার অ্যাসিস্ট্যান্ট, মেকআপ অ্যাসিস্ট্যান্ট, শুটিংয়ের কোনো গেস্ট অর্থাৎ আমাদের শুটিংয়ের লোকজন আমাদের সেই ব্যক্তিগত বিশ্রামের সময় ভিডিও ধারণ করে লুকিয়ে লুকিয়ে। এবং রিলস বানিয়ে নিয়ে নিজের আইডি থেকে আপলোড দেয়। টাকা ইনকাম করে।’

অভিনেত্রীর ভাষ্য, এ ধরনের অভিযোগ নতুন নয়। এর আগেও অনেক অভিনয়শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন। কিন্তু বারবার অভিযোগ ওঠার পরও সমস্যার সমাধান হচ্ছে না।

এ অবস্থায় শুটিং সেটে নিজেদের ব্যক্তিগত মুহূর্তের গোপনীয়তা রক্ষায় অভিনয়শিল্পীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন রেশমা আহমেদ। তার এই পোস্টের মাধ্যমে শুটিং সেটে শিল্পীদের ব্যক্তিগত পরিসর ও সম্মতির বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

  • সর্বশেষ