শিরোনাম
◈ ইরানের সঙ্গে বড় যুদ্ধের শঙ্কা, গণকবরের প্রস্তুতি মার্কিন বাহিনীর ◈ সৌদি আরবে যৌথভাবে সার কারখানা গড়বে বাংলাদেশ ◈ প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি! ◈ তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর ◈ হাতিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছিনিয়ে নিলেন স্বজনেরা ◈ ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, এমপি আব্দুল আজিজের বিষয়ে কেন্দ্রে যাচ্ছে নাটোর বিএনপির সুপারিশ ◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান, সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের সত্যতা নেই: টোকিও ◈ বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বিষাক্ত ইনজেকশনের মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই নারী

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:২২ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুশঙ্কা কাটিয়ে ৯ মাস পর অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে ৯ মাস অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অবশেষে সেই শঙ্কা কাটিয়ে নিজের চেনা ছন্দে ফিরলেন অভিনেত্রী।

‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মাধ্যমে কাজে ফিরলেন তিনি। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘হ্যাপি কাউ’ নিবেদিত এই নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। তার ফেসবুক টাইমলাইনেই মিলল তানিয়া বৃষ্টির নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য।

তানিয়া বৃষ্টিকে স্বাগত জানিয়ে ইকসান রনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।

‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়েও যেতে হয়। সেখানে তার আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

  • সর্বশেষ