শিরোনাম
◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি ◈ সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট ◈ আমরা মক্কা জোটকে ইরানবিরোধী মনে করি না: ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ◈ স্পীকার-ভারতীয় হাইকমিশনার বৈঠক: জনগণকেন্দ্রিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব ◈ সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ◈ ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ ◈ বিদিশার জামিন নামঞ্জুর ◈ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৫ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘গুলশানের চামেলী’ ছবির গানের রেকর্ডিংয়ে ন্যান্সি

মনিরুল ইসলাম : নির্মাণাধীন নতুন চলচ্চিত্র “গুলশানের চামেলী”–এর গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ও মো. ইকবাল পরিচালিত এ ছবিটি এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গানের রেকর্ডিংয়ে অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। 

চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন আভারাল শাহি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গানের কথার সঙ্গে সুরের সমন্বয়ে আধুনিক ও মেলোডিয়াস ধাঁচ বজায় রাখার চেষ্টা করা হয়েছে, যা ছবির গল্পের আবহকে আরও সমৃদ্ধ করবে।

গানটির রেকর্ডিং শেষে ন্যান্সি জানান, গানটির কথা ও সুরে রয়েছে আলাদা এক আবেগ, যা দর্শক-শ্রোতাদের কাছে ভালো লাগবে বলে তিনি আশাবাদী। অন্যদিকে সংগীত পরিচালক আভারাল শাহি বলেন, চলচ্চিত্রের গল্পের সঙ্গে মিল রেখে গানটি তৈরি করা হয়েছে, যাতে দর্শক সহজেই সংযোগ খুঁজে পান।

পরিচালক মো. ইকবাল জানান, “গুলশানের চামেলী” ছবিটি একটি ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে নির্মিত হচ্ছে এবং এর গানগুলোও দর্শকদের আকৃষ্ট করবে। প্রযোজক জাহাঙ্গীর সিকদার আশা প্রকাশ করেন, ছবির গান মুক্তির পরই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হবে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে ছবির অন্যান্য গান ও শুটিং কার্যক্রমও শেষ করে দ্রুতই মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।

  • সর্বশেষ