শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:৫০ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনম। ষাটের দশক থেকে নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত সিনেমায় কাজ করেন তিনি। তার অভিনীত শেষ সিনেমা ‘আম্মাজান’। এ সিনেমার জনপ্রিয়তার পর থেকে তিনি দর্শকের কাছে ‘আম্মাজান’ হিসেবেই পরিচিতি লাভ করেন।

ঢাকায় সিনেমার বাইরে শবনম পাকিস্তানেও দারুণ জনপ্রিয় ছিলেন। ১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। পরের বছর উর্দু চলচ্চিত্র ‘চান্দা’তে অভিনয় করে তৎকালীন সমগ্র পাকিস্তানে তারকাখ্যাতি পান অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে শবনম জানান, ১৯৭০ সালে তিনি ঢাকা থেকে লাহোরে শিফট করেন। এরপর থেকে পাকিস্তানের সিনেমায় নিয়মিত অভিনয় শুরু করেন।

পাকিস্তানে প্রথম সিনেমার সম্মানী কত ছিল? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সম্মানী কত ছিল তার সঠিক হিসাবটা মনে নেই। তবে এটুকু মনে আছে, ওই সম্মানী দিয়ে আমি ছোটখাটো একটা বাড়ি কিনেছিলাম। দুই বেডরুমের বাড়ি, করাচিতে। মা–বাবা ও ছেলে রনি তখন ঢাকায় ছিল। বাড়ি কেনার পর ছেলে এবং মা–বাবাকেও নিয়ে গেলাম।’

advertisement

এ সময় ঢাকার সিনেমার সম্মানী নিয়েও তিনি কথা বলেন। তার ভাষ্য,  ‘‘হারানো দিন’ ছবিতে অভিনয়ের জন্য তখন ১ হাজার ২০০ টাকা পেয়েছিলাম। ওই টাকা মাকে দিয়েছিলাম। ‘এ দেশ তোমার আমার’ আর ‘রাজধানীর বুকে’ ছবির জন্য কিছুই পাইনি।’

সোমবার (১৭ আগস্ট) শবনমের জন্মদিন। নন্দিত অভিনেত্রী আজ পা রাখলেন জীবনের ৮১তম বছরে। ১৯৪৬ সালে তিনি জন্মগ্রহণ করেন।

 

  • সর্বশেষ