শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ০৮:০১ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুইমিং পুলে পরীমনির জলকেলি, নজর কাড়ল কাঠগোলাপ

ঢালিউডের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি। যার রুপালি পর্দার জাদুতে যতটা মাতেন ভক্তরা, তার চেয়েও বেশি তার উপস্থিতি মেতে থাকে সামাজিক যোগযোগ মাধ্যমে। নানা সময়ে ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে সংবাদের শিরোনামে এলেও, নিজের মতো করে কাটানো সুবর্ণ সময়গুলোকে ভক্তদের সামনে উপস্থাপন করতে ভীষণ পছন্দ করেন এই নায়িকা।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আকর্ষণীয় ছবি শেয়ার করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। রাতের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে সুইমিং পুলের নীল জলে এক অনন্য জলকেলিতে মেতে উঠতে দেখা গেছে তাকে।

শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড সুইমস্যুট পরে সুইমিং পুলের ক্রিস্টাল ক্লিয়ার নীল জলে নিজেকে মেলে ধরেছেন পরীমনি। তবে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে তার কানে গুঁজে রাখা কাঠগোলাপ ফুল। হালকা ও উষ্ণ আলোর আভায় পুলের জলে গা ভাসিয়ে পরম শান্তিতে চোখ বুজে রিল্যাক্স করছেন তিনি। 

কোনো ছবিতে তার ব্যাকলেস লুকের আবেদন নজর কেড়েছে, আবার কোনোটিতে জলের বুক চিরে মৃদু হাসিতে ভক্তদের হৃদয় দোলা দিয়েছেন। কানে গুঁজে রাখা কাঠগোলাপের ছোঁয়া তার সুস্মিত রুপে এক অদ্ভুত স্নিগ্ধতা যোগ করেছে।

পরীমনির এই পোস্ট শেয়ার হওয়ার পর থেকেই মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘পুরোনো অভ্যাস আর গেলো না।’ আরেক ভক্ত ইতিবাচক সুর মিলিয়ে লিখেছেন, ‘বাহ, সুইমিং সুট পরে ও ওনাকে দারুণ সুন্দর লাগছে।’

  • সর্বশেষ