শিরোনাম
◈ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭ ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সংকট মোকাবিলায় কক্সবাজারে আরও দুই ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সরকার ◈ কানাডায় কঠোর অভিবাসন নীতি, ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশি ◈ জুলাই জাদুঘরের ভাস্কর্য অপসারণে হেফাজতের দাবি, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ◈ তারেক রহমানকে দিল্লির আমন্ত্রণ: কূটনৈতিক সৌজন্য, নাকি অন্য কোনো সমীকরণ ◈ ভিসা ব্যবস্থায় সংস্কার, বাড়ল শ্রেণি; নতুন নীতিমালা অনুমোদন ◈ বিদেশে শিক্ষার খরচ মেটাতে ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ ◈ সিঙ্গাপুরে প্রবাসী ‘রেমিট্যান্স যোদ্ধাদের’ সম্মাননা প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ মা‌ঠে জিসান ঝড়, মালয়েশিয়াকে হোয়াইটওয়াশ করলো এইচপি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ১১:১৯ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

কোটি টাকার বিনিয়োগে সংগ্রামের গল্প, নতুন সিনেমা নিয়ে আলোচনায় সিমি ইসলাম কলি

মনিরুল ইসলাম : ঢাকাই চলচ্চিত্রে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন প্রযোজক ও পরিচালক সিমি ইসলাম কলি। কোটি-কোটি টাকা বিনিয়োগের অভিজ্ঞতা থেকে শেখা নানা বাস্তবতা ও সংগ্রামের গল্প তুলে ধরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি আবারও আলোচনায় এসেছেন।

কলির নতুন সিনেমা “বাসর হবে মাটির ঘরে”-এর গানের শুটিং সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-তে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত এই শুটিংয়ে অংশ নেন জনপ্রিয় অভিনেত্রী পলি এবং চিত্রনায়ক ওমর সানি।

ভাইরাল হওয়া ভিডিওতে কলি তার চলচ্চিত্র জীবনের নানা চড়াই-উতরাইয়ের কথা তুলে ধরেন। তিনি জানান, একসময় শুটিংয়ের কাজে ব্যাংককেও যেতে হয়েছিল, যেখানে তার সঙ্গে ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং অভিনেত্রী অপু বিশ্বাস। আমার সাথে প্রতারণা করা হয়। আমি সব সহে কষ্ট করে করে আজ এখানে এসেছি। আজ একটি বাসর হবে মাটির ঘরে নির্মাণ করছি। 

নিজের নতুন সিনেমা প্রসঙ্গে কলি বলেন, “আমি পুনর্জন্মে বিশ্বাস করি না। তবে এটি একটি আধ্যাত্মিক গল্প। এখনই সব কিছু বলতে চাই না।” তিনি আরও বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই আজ তিনি পরিচালনায় এসেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কলির আবেগঘন বক্তব্য ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, তার এই নতুন সিনেমাটি দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনা নিয়ে আসতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়