শিরোনাম
◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ০৯:২১ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবরিনা রুবিনের রচনায় সংগীতশিল্পী শুভ্র দেবের জীবনী

মনিরুল ইসলাম : বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবকে এবার বইয়ের পাতায় তুলে এনেছেন ডা. সাবরিনা রুবিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই  সাহিত্যিক, অনুবাদক, গীতিকার ও গবেষক শুভ্র  দেবকে নিয়ে লিখেছেন ইংরেজি ভাষার জীবনীগ্রন্থ 'A Golden Soul of Music'. সাবরিনা রুবিনের লেখা এই জীবনী গ্রন্থ যুক্তরাস্ট্রের নিউইয়র্কে প্রকাশিত হয়েছে। ওডিসি ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড কালচার থেকে প্রকাশিত বইটি অ্যামাজনসহ নিউইয়র্কের বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। বইটির সম্পাদনা করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি নুরুল হক।

জানা গেছে, লেখিকা ডা. সাবরিনা রুবিন এই বইটিতে শুভ্রদেবের শৈশব - কৈশোর, সংগীত জীবনের সূচনা, সাফল্য এবং জীবনের নানা অজানা অধ্যায় সাহিত্যময়তায়   তুলে ধরেছেন। নিউইয়র্কে বইটির মোড়ক উন্মোচন করেছেন সর্বভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শুভ্র দেব ছাড়াও ডা. সাবরিনা রুবিন এর আগে দেশ - বিদেশের বহু গুণী ব্যক্তিত্বের জীবনী রচনা করেছেন। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যবিষয়ক ইংরেজি কবিতা এবং ছবি - কবিতার (Photo Poetry) জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। তার লেখা বিভিন্ন বই ইতোমধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যক্তরাজ্য রাশিয়া, আলবেনিয়া, প্যালেস্টাইন, ভারত, পাকিস্তান  ও তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠকপ্রিয়তা অর্জন করেছে। তিনি দেশে এবং বিদেশে আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতীয় প্রখ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, দেব গৌতম, বাংলাদেশের শুভ্র দেব, শান শায়খসহ অনেক শিল্পী সাবরিনা রুবিনের লেখা গান গিয়েছেন। এছাড়া তিনি ভারতের মালায়ালাম চলচ্চিত্রের জন্যেও গান লিখেছেন।

অন্যদিকে, চার দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শুভ্র দেব বাংলাদেশের সংগীতাঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। ভারতের খ্যাতিমান সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের সঙ্গে তার গাওয়া ডুয়েট গান দুই বাংলায় সমাদৃত হয়েছে। কোমল পানীয় পেপসির বিজ্ঞাপনচিত্রে তিনি বলিউড তারকা আমির খানের সঙ্গে কাজ করে বহুল আলোচিত হয়েছিলেন। বাংলাদেশের প্রথম দিকের শিল্পীদের একজন হিসেবে তার গান ও মিউজিক ভিডিও বিশ্ব বিখ্যাত সঙ্গীত বিষয়ক স্যাটেলাইট টিভি চ্যানেল এমটিভিতে প্রচারিত হয়। সংগীতের পাশাপাশি তিনি চলচ্চিত্র এবং নাটকে অভিনয়ও করেছেন তিনি। A Golden Soul of Music শুধু একজন সংগীতশিল্পীর জীবনী নয়; এটি শুভ্র দেবের শিল্পীস্বত্ত্বা,  ভালোবাসা ও সৃষ্টিশীল জীবনের এক অনুপ্রেরণামূলক দলিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়