শিরোনাম
◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী ◈ ভোটকেন্দ্র নির্ধারণ শুরু, ২৭ আগস্ট প্রকাশ হবে চূড়ান্ত তালিকা ◈ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ জনের, মোট মৃত্যু ৭৭১ ◈ তামিমকে আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি, মিলল শীর্ষ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬, ১২:২৭ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার সঙ্গে এমন বাজে কথা বলবেন না, সীমার মধ্যে থাকুন: ফটোগ্রাফারকে জারিন খানের জবাব (ভিডিও)

এক অনুষ্ঠানে ফটোগ্রাফারের অপ্রাসঙ্গিক মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বলিউড অভিনেত্রী জারিন খান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘এসব সহ্য করব না, সবাই সীমার মধ্যে থাকুন।

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন এ তথ্য জানায়।

মুম্বাইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন জারিন। সেখানে তিনি একটি ডেনিম জ্যাকেট ও একটি পোশাক হাতে নিয়ে ক্যামেরার সামনে ছবি তুলছিলেন।

এ সময় একজন ফটোগ্রাফার তাকে বলেন, ‘ড্রেসটি পরে দেখান।’ মন্তব্যটি শুনেই বিরক্ত হন জারিন।
তিনি সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘সবার সামনে? সেটা হবে না। আমার সঙ্গে এমন বাজে কথা বলবেন না। আমি এসব সহ্য করব না। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।’

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই জারিনের প্রতিক্রিয়াকে সমর্থন জানিয়েছেন।

এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন জারিন খান। তিনি অভিযোগ করেছিলেন, নতুন কোনো ছবি বা পোস্ট দিলেই কিছু মানুষ অশোভন মন্তব্য ও আপত্তিকর ইমোজি দিয়ে ভরে ফেলেন মন্তব্যের ঘর। এসব আচরণের কড়া সমালোচনা করেছিলেন তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়