শিরোনাম
◈ বাংলাদেশের বিদ্যুৎ সংকট কাটবে কীভাবে? ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস!

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০১:১৫ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘প্রিয়া আমার প্রিয়া’-এর পরিচালকসহ ৩ নির্মাতাকে সমিতি থেকে বহিষ্কার

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় গৃহীত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দেশের তিনজন আলোচিত নির্মাতা—বদিউল আলম খোকন, মঞ্জুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজুকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। 

শনিবার ৪ জুলাই অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সমিতির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

বহিষ্কারের কারণ

সমিতির কার্যনির্বাহী সদস্যদের মতে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সমিতির শৃঙ্খলা ভঙ্গ, এই অভিযোগগুলোর ভিত্তিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, বদিউল আলম খোকনের বিরুদ্ধে পূর্বে সমিতির নির্বাচন বাতিলের জন্য মামলা করার বিষয়টি আলোচনায় আসে। অন্য দুই নির্মাতার বিরুদ্ধেও সামাজিক মাধ্যমে নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। 

বদিউল আলম খোকন ঢালিউডের একজন প্রতিষ্ঠিত নির্মাতা, যিনি একাধিক ব্যবসাসফল চলচ্চিত্র পরিচালনা করেছেন এবং একসময় পরিচালক সমিতির মহাসচিব  পদেও দায়িত্ব পালন করেছেন। 

রিয়াজুল রিজুও পুরস্কারপ্রাপ্ত নির্মাতা হিসেবে পরিচিত, আর মঞ্জুরুল ইসলাম মেঘও চলচ্চিত্র অঙ্গনে সক্রিয় ছিলেন। বহিস্কারের সিদ্ধান্তটি ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এটি কোনো গুজব নয়; বরং পরিচালক সমিতির আনুষ্ঠানিক সভায় নেওয়া একটি বাস্তব সিদ্ধান্ত। তবে ঘটনার পেছনের বিস্তারিত কারণ ও পরবর্তী প্রতিক্রিয়া সামনে আসলে পরিস্থিতি আরও পরিষ্কার হবে।

এদিকে, আজ রোববার সকালে বদিউল আলম খোকন আলাপকালে বলেন, আমরা কিছুই জানি না। আপনাদের মাধ্যমে জানচ্ছি। আসলে কি সিদ্ধান্ত হয়েছে আমি তো জানি না। আমাকে বহিষ্কার করলে তো নোটিশ বা কারণদর্শানোর চিঠি দিবে। আমাকে আত্নপক্ষ সমর্থনের সুযোগ দিবে। কিছুই তো দেয়নি। 

তিনি  বলেন, অফিসিয়ালি চিঠি পাই কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো তা  জেনে জবাব দিবো। আবারও বলছি কিছুই তো জানি না৷ আগে জানি তারপর প্রয়োজনে আইনী ব্যবস্থায় যাবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়