শিরোনাম
◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নির্মাতা অমি, চাইলেন দোয়া

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শুটিং চলাকালে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গলার সমস্যায় আক্রান্ত হয়ে কথা বলতে পারছেন না এই নির্মাতা। জানা গেছে, গলায় অপ্রত্যাশিত তীব্র অস্বস্তিবোধ করলে হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।

গতকাল মঙ্গলবার (৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অসুস্থতার কথা নিজেই জানান নির্মাতা অমি। বর্তমানে ৭ দিনের সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। একদমই কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ফেসবুক পোস্টে অমি লিখেছেন, ‘দাঁতের সমস্যার কারণে গত কয়েকদিন ধরে আমি অসুস্থ। আমার চিকিৎসা চলছে এবং আমি সুস্থ হওয়ার চেষ্টা করছি। আমি ঠিকমতো বিশ্রাম নিতে পারিনি এবং ‘ব্যাচেলর পয়েন্ট'-এর জন্য আবার শুটিং শুরু করে দিয়েছি। কিন্তু আজ (মঙ্গলবার) শুটিং চলাকালীন অপ্রত্যাশিত কিছু একটা ঘটলো। হঠাৎ আমার গলায় তীব্র অস্বস্তি অনুভব করি। আমার গলার স্বর ক্ষীণ হয়ে আসলো এবং আমি ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যে মুহূর্তটা আনন্দের হওয়ার কথা ছিল সেই মুহূর্তে হঠাৎ আমার খুব ভয় লাগতে শুরু করলো। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না।’

অমি আরও লেখেন, ‘আমাদের শুটিং গুটিয়ে ফেলতে হলো এবং আমি হাসপাতালে গেলাম। ডাক্তাররা আমার গলায় একটি সিস্ট খুঁজে পেয়েছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে আমাকে ৭ দিন একদম কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।’

Advertisement

সবশেষে ভক্তদের কাছে দোয়া চেয়ে কাজল আরিফিন অমি লেখেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে? এটা বেশ বেদনাদায়ক। আমি একজন কর্মঠ মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য ৮টি পর্ব প্রকাশ করি। আমি আশা করি আমি এটা চালিয়ে যেতে পারবো। আমার শুধু আপনাদের দোয়া প্রয়োজন। আমি আমি সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি। দয়া করে আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।’

তার পোস্টের মন্তব্যের ঘরে সহকর্মী ও অনুরাগীরা দ্রুত সুস্থতা কামনা করেছেন।

 

  • সর্বশেষ