শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০১:২২ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুললেন ববি

আলোচনায় এখন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তবে অভিনয় নিয়ে নয়, আলোচনায় একটি ভাইরাল অডিও। যেখানে উঠে এসেছে ব্যবসায়ী ও প্রযোজক মির্জা আবুল বাশার মামুনে সঙ্গে নায়িকার কথোপকথন। যার সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জনও রটেছিল বেশ কিছুদিন আগে।

এদিকে, ভাইরাল হওয়া অডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে আর নীরব থাকতে পারলেন না নায়িকা। তার দাবি- বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে এটি বানানো হয়েছে। ষড়যন্ত্র করে কেউ এমনটা করেছে।

গণমাধ্যমে ববি বলেন, ‘এসব কথাবার্তা দুই থেকে তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথাকে জোড়াতালি লাগানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। তবে ফাঁস হওয়া কথাবার্তা শুনে মনে হয়েছে, কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এসব অডিও জোড়াতালি দিয়ে ফেসবুকে প্রকাশ করেছে।’

ওই ব্যবসায়ী ও প্রযোজকের সঙ্গে আপনার বর্তমান সম্পর্ক কী? এ প্রশ্নের জবাবে চিত্রনায়িকা বলেন, ‘একদম স্বাভাবিক সম্পর্ক। আমি এখন আমার সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। “তছনছ” নামের একটি সিনেমার শুটিং করছি। এখন আমার সব মনোযোগ ওদিকে।’

জানা গেছে, মির্জা আবুল বাশার মামুন ‘বউ’ শিরোনামে একটি সিনেমা বানিয়েছেন, যার নায়িকা ববি।

  • সর্বশেষ