শিরোনাম
◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৪, ১২:০৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

  ইন্ডিফেস্টে পুরস্কার জিতেছেন ইরানি অভিনেত্রী ফাতেমে

মেসাম মোহাম্মদখানি পরিচালিত ইরানি শর্ট ফিল্ম ‘স্টুপিড’ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ১৫তম ইন্ডিফেস্টে একটি পুরস্কার জিতেছে।

চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য ফাতেমে মোখতারি প্রধান অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। গত সপ্তাহে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়। একটি নির্দিষ্ট বিভাগে প্রবেশের জন্য মূলত এই পুরস্কার প্রদান করা হয়। শনিবার বার্তা সংস্থা ইরনা এই খবর জানিয়েছে।

২০২৪ সালে নির্মিত ২৩ মিনিটের চলচ্চিত্রটি মারজিহকে নিয়ে তৈরি করা হয়েছে। সে ছাত্রাবাসে বসবাসকারী একটি ছোট ছাত্রী। সে রুমমেটের কাছে উত্যক্তের শিকার হয়।

ফাতেমে মোখতারি চলচ্চিত্রটিতে মারজিহের ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া আরও অভিনয় করেছেন ইলহাম আহমাদি, সাগি হাজপুর, কিমিয়া খালাজ, সাইদে রৌদবারাকি এবং মোতাহারে মুসাভি। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়