শিরোনাম
◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব ◈ কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ ◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:৪৭ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুসিক উপ-নির্বাচন

মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

শাহজাদা এমরান, কুমিল্লা: [২] কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে ৪ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। বৃহস্পতিবার সকালে তিনি এ ঘোষণা দেন। 

[৩] বৈধ প্রার্থীরা হলেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, দু'বারের সাবেক মেয়র বহিস্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক সেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সার ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম।

[৪] গত ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

[৫] আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্ধ ও ৯ মার্চ ইভিএমএ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়