শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : মহসিন কবির

বাবার আসনে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন যেসব সন্তানরা

মহসিন কবির: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছেন দলটির দ্বিতীয় প্রজন্মের বেশ কিছু নেতা। বিএনপির সিনিয়র নেতাদের এসব উত্তরসূরি বেশ ভালোভাবেই নির্বাচনি বৈতরণী পার করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে জাতীয় সংসদ ভবনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংসদ সচিবালয়। 

নির্বাচনে বিএনপির পঞ্চগড়-১ আসনে সাবেক স্পিকার ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকারের জায়গায় তার ছেলে মোহাম্মদ নওশাদ জমিরকে ধানের শীষ নিয়ে নির্বাচিত হয়েছে। ৯৪ বছর বয়সী সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার এখনও বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার ছেলে ব্যারিষ্টার নওশাদ জমির বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক। ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে পরাজিত করেছেন নওশাদ জমির। 

যশোরের রাজনীতির গুরুত্বপূর্ণ আসন যশোর-৩ (সদর) বিজয়ী হয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বিএনপির মরহুম স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে। তার বাবাও এই আসন থেকে কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। 

ঢাকা-৬ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ইশরাক হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান। ইশরাক ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। খোকা ঢাকার একাধিক আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। 

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন প্রায় এক লাখ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নাছির উদ্দীন মুনির (রিকশা প্রতীক)। হেলাল উদ্দিনের বাবা বিএনপির ভাইস-চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি মন্ত্রী ছিলেন। এ আসন থেকেই তিনি নির্বাচিত হয়েছিলেন। 

চট্টগ্রাম–৭ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী এটিএম রেজাউল করিম। হুম্মাম কাদের চৌধুরীর বাবা সালাহউদ্দিন কাদের চৌধুরী মন্ত্রী ছিলেন। এ আসন থেকেই তিনি নির্বাচিত হয়েছিলেন। 

চট্টগ্রাম-১০ (হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং) আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন। সাঈদ আল নোমান বাবার নাম আবদুল্লাহ আল নোমান মন্ত্রী ছিলেন। এ আসন থেকেই তিনি নির্বাচিত হয়েছিলেন। 

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আবুল কালাম। ফারজানা শারমিন পুতুল সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে। পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে রয়েছেন। পুতুলের বাবা এ আসন থেকেই তিনি নির্বাচিত হয়েছিলেন। 

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফতে মজলিশ রিকশা প্রতীকের মো. আকরাম আলী। শামা ওবায়েদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব সাবেক মন্ত্রী মরহুম কেএম ওবায়দুর রহমানের মেয়ে।  কেএম ওবায়দুর রহমানও এই আসন থেকে একাধিকবার নির্বাচন করে এমপি হয়েছিলেন।

ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও একাধিকবারের মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুত তাওয়াব।
এই আসন থেকে কামাল ইবনে ইউসুফ কয়েকবার এমপি নির্বাচিত হয়েছিলেন। 

গাজীপুর-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। তিনি সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র মরহম অধ্যাপক এম এ মান্নানের একমাত্র ছেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়