শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০২ জুন, ২০২৩, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৩, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসিক নির্বাচন 

সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের সাগরিকা পেলেন আনারস প্রতীক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী: সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা।

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে শুক্রবার (২ জুন) সকালে নির্বাচনী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তারা মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়।  

মহানগরীর ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড সংরক্ষিত আসন ও মহানগরীর একমাত্র তৃতীয় লিঙ্গের প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাগরিকা আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন। আনারস প্রতীকের মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা থাকায় নির্বাচন কমিশন লটারি মাধ্যমে সাগরিকার ভাগ্যে আনারস প্রতীক উঠে আসে। 

প্রতীক বরাদ্দর পর সুলতানা আহমেদ সাগরিকা বলেন, আমার পছন্দের প্রতীক পেয়ে আমি খুবই খুশি যা বলে বোঝানোর মত আমার ভাষা জানা নেই। আমি এখন থেকে নির্বাচনী মাঠে পুরোদমে প্রচার প্রচারণা চালিয়ে যাবো

তিনি আরো বলেন, সমাজের সব বাধা পেরিয়ে জনগণের সেবা করতে চাই। তৃতীয় লিঙ্গের মানুষও যে সবার মতো মানুষকে ভালোবাসতে পারে এবং জনগণের সেবা করতে পারে, তা দেখিয়ে দিতে চাই। আমরাও জনগণের সেবা করতে জানি। এই সুযোগটা করে দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর কাছে দোয়া ও ভোট চাই।

সাগরিকা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় নবম শ্রেণিতে ওঠার পর আর স্কুলে টিকতে পারিনি। সহপাঠীদের টিপ্পনীতে স্কুল ছাড়তে হয়। শুধু তাই নয়, সমাজের ও পারিপার্শ্বিক মানুষের লাগাতার অত্যাচার ও চাপে একসময় মা-বাবা এবং বাড়ি ছেড়ে সংগ্রামী জীবন বেছে নিতে হয়।

সিটি নির্বাচনে ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ আছে উল্লেখ করে সাগরিকা বলেন, ‘ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীরা নানান কথা ছড়াচ্ছেন। তারা বলছেন, তৃতীয় লিঙ্গের জনপ্রতিনিধি হলে অত্যাচার বেড়ে যাবে। তৃতীয় লিঙ্গের মানুষদের সম্পর্কে আগে যে ধ্যান-ধারণা ছিল, তা সামনে আনার চেষ্টা করছেন তারা। তবে জনগণ আমাদের ভালোবাসতে শিখে গেছে। অনেক জায়গায় আমাদের সম্প্রদায়ের জনপ্রতিনিধিরা ভালো কাজ করছেন। সব বাধা অতিক্রম করে আমিও মানুষের জন্য ভালো কাজ করতে চাই।

ওই সংরক্ষিত আসনে সাগরিগার সাথে আরো দুই নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, উম্মে সালমা বুলবুলি তিনি পেয়েছেন মোবাইল প্রতীক, নুর জাহান পারভীন পেয়েছেন বই প্রতীক। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ