শিরোনাম
◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক ◈ জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ◈ কাজী ফার্মসের মাফিন কেক মানহীন, ৮ লাখ টাকা জরিমানা; শিশুদের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা! ◈ দুই দফা বাতিলের পর ফের আলোচনায় শেভরন! ◈ সুখবর সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য, নতুন পদ্ধতি আজ থেকে চালু হচ্ছে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১৬ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:১৬ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

advertisement

এর আগে একই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি। এমনকি ভোটের তারিখ ঘোষণার বিষয়েও সরকার কিছু জানে না বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

advertisement

ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।

এ ছাড়া চতুর্থ ধাপের সম্ভাব্য তারিখ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে নির্ধারণের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

advertisement

তবে এসব তারিখ এখনো চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

  • সর্বশেষ