শিরোনাম
◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে বেশি ব্যবধানে জিতলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ২০ বছর পর আবারও সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। তাদের মিত্ররা পেয়েছে আরও ৩টি আসন। বাংলাদেশে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। তাদের নির্বাচনি মিত্র জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসনে জয়ী হয়েছে। অন্যান্য কয়েকটি দল ও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে বাকি আসনগুলো।

advertisement

নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন, মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশকিছু আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে। এসব আসনে খুব অল্প ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

advertisement

তথ্য বলছে, অন্তত ৫০টি আসনে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ১০ হাজারের কম ভোটের ব্যবধানে। এর মধ্যে ২১টি আসনে পাঁচ হাজারের কম ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

তবে বিপরীত চিত্রও আছে। যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তুলনায় বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদে যাচ্ছেন কেউ কেউ।

advertisement

তথ্য বিশ্লেষণ করে কমপক্ষে চারজন প্রার্থী পাওয়া গেছে যারা দেড় লাখেরও বেশি ব্যবধানে জয় পেয়েছেন। লাখের বেশি ভোটের ব্যবধানে জিতেছেন আরও ২৬ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন রাঙামাটির দীপেন দেওয়ান। সংসদীয় আসন ২৯৯-এ বিএনপির এই প্রার্থী পেয়েছেন ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছেন ৩১ হাজার ২২২ ভোট। অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১ লাখ ৭০ হাজার ৩২২ ভোট বেশি পেয়েছেন দীপেন দেওয়ান। এই আসনে মোট ভোটার ৫ লাখের বেশি।

জয়ের ব্যবধানের দিক থেকে এরপরে রয়েছেন রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ। ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিরি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামিল হিজাযী ৬৭ হাজার ২৯৯ ভোট পেয়েছেন। হারুন-অর-রশিদ ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে জিতেছেন। এই আসনেও মোট ভোটার ৫ লাখের বেশি।

জয়ের ব্যবধানের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন জামালপুর-৩ আসনে বিএনপি প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ৬ হাজার ২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. মুজিবুর রহমান আজাদী পেয়েছেন ৪৪ হাজার ১৬১ ভোট। অর্থাৎ এই আসনে ১ লাখ ৬২ হাজার ৫৩ ভোটের ব্যবধানে জিতেছেন মোস্তাফিজুর রহমান বাবুল। এই আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৩৯ হাজারের বেশি।

দেড় লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয় পাওয়া অপর প্রার্থী হলেন, সাতক্ষীরা-২ আসনের মুহাম্মদ আবদুল খালেক। জামায়াতে ইসলামীর এই প্রার্থী পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আবদুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২২৯ ভোট। আবদুল খালেক জিতেছেন ১ লাখ ৫০ হাজার ৭৩০ ভোটের ব্যবধানে। এ আসনে ভোটার ৫ লাখ ৩৫ হাজারের বেশি। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ