শিরোনাম
◈ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৪ ◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই ◈ শর্তসাপেক্ষে দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ, পাসপোর্ট জব্দের কারণে আমিরাত ছাড়তে পারবেন না ◈ দেশজুড়ে কেন সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ স্বামীর ছুরিকাঘাতে রাজধানীর কাঁঠালবাগানে স্ত্রী-শাশুড়ি নিহত ◈ সরকারি অর্থায়নের নির্ভরতা কমাতে বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়।
 
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানিয়েছেন, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয়ী হন জামায়াতের এই প্রার্থী।
  
ঢাকা-১৫ এলাকায় মোট ভোটারের সংখ্যা ৩,৫১,৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৯,৬১৬ জন এবং নারী ভোটার ১,৭২,০৯৮ জন। মোট ১৭৩টি কেন্দ্রে আজ সকাল থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। বড় কেন্দ্রগুলোর ফলাফল এখনও আসা বাকি থাকায় চূড়ান্ত ফলাফল নিয়ে সাধারণ ভোটার ও রাজনৈতিক কর্মীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়