শিরোনাম
◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল ◈ ডিএনসিসির প্রশাসক ও ঢাকা- ১৮ আসনের এমপির ওপর হামলা, কী ঘটেছিল? (ভিডিও) ◈ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৪ ◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই ◈ শর্তসাপেক্ষে দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ, পাসপোর্ট জব্দের কারণে আমিরাত ছাড়তে পারবেন না ◈ দেশজুড়ে কেন সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-৯–এর দুই কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে ধানের শীষের হাবিবুর, তৃতীয় অবস্থানে তাসনিম জারা

ঢাকা-৯ সংসদীয় আসনের প্রাথমিক নির্বাচনি ফলাফলে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী জাবেদ মিয়া।  অন্যদিকে, ব্যাপক আলোচনা সৃষ্টি করা স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক নিয়ে বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছেন।

আসনটির ১১৬ নম্বর কেন্দ্র মহানগর আইডিয়াল স্কুলে ধানের শীষের প্রার্থী বিপুল ভোটে আধিপত্য বিস্তার করেছেন।  কেন্দ্রটিতে পড়া মোট ১ হাজার ৪৩টি ভোটের মধ্যে হাবিবুর রশীদ হাবিব পেয়েছেন ৫৯৬ ভোট।  তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাবেদ মিয়া শাপলা কলি প্রতীকে পেয়েছেন ২৬১ ভোট এবং তাসনিম জারা পেয়েছেন ১৩৬ ভোট। 

একইভাবে খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও ধানের শীষের জয়জয়কার দেখা গেছে।  সেখানে ৪৫৫ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন হাবিব, যেখানে শাপলা প্রতীক ১৯২ এবং ফুটবল প্রতীক ১৫৯ ভোট অর্জন করেছে।  এই কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ধানের শীষের ব্যবধান ২৬৩ ভোট।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ থেকে ৭ এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন।  এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন।  এছাড়া ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।  আসনটিতে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের নবগঠিত দল এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন তরুণ চিকিৎসক তাসনীম জারা।  যদিও তিনি নিজে ঢাকা-১১ আসনের ভোটার, তবুও ঢাকা-৯ আসনে তার প্রার্থিতা ভোটারদের মধ্যে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছিল। 

তবে প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত ধানের শীষের প্রার্থীর শক্ত অবস্থানের সামনে তাকে লড়াই করতে হচ্ছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়