শিরোনাম
◈ বেনজীরের জামিন আদেশ বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল ◈ ডিএনসিসির প্রশাসক ও ঢাকা- ১৮ আসনের এমপির ওপর হামলা, কী ঘটেছিল? (ভিডিও) ◈ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ ◈ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪৪ ◈ পুলিশের সর্বোচ্চ সতর্কতা শুধু ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান ◈ ঢাকার চারপাশের নৌপথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বে‌শির ভাগ ব্রা‌জি‌লিয়ান‌দের ফুটবলের প্রতি আগ্রহ নেই ◈ শর্তসাপেক্ষে দুবাই কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ, পাসপোর্ট জব্দের কারণে আমিরাত ছাড়তে পারবেন না ◈ দেশজুড়ে কেন সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী-৩: ১১ কেন্দ্রের ফলাফলে এগিয়ে বরকত উল্লাহ বুলু

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের ১১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে ১০ হাজার ২০১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বরকত উল্লাহ বুলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. বোরহান উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৬৮ ভোট। অর্থাৎ ১১টি কেন্দ্রের হিসেবে ধানের শীষের প্রার্থী ২ হাজার ৬৩৩ ভোটে এগিয়ে আছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত পাওয়া স্থানীয় সূত্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

 নোয়াখালী-৩ আসনে মোট ১৬৬টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত স্থানীয় সূত্রে ১১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। ১১টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১০,২০১ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৭,৫৬৮ ভোট।

 
উল্লেখযোগ্য কয়েকটি কেন্দ্রের ফলাফল:
১. ২৮নং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (জিরতলী ইউনিয়ন):
এই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ১১৫৩ ভোট পড়েছে। ধানের শীষ প্রতীকে পড়েছে ৮১৭ ভোট। এছাড়া হাতপাখা প্রতীকে ৪৫টি, তারকা প্রতীকে ৬টি, মোরগ প্রতীকে ৩টি, ঘড়ি প্রতীকে ২টি এবং ফুটবল প্রতীকে ১টি ভোট পড়েছে। এ কেন্দ্রে ৩৯টি ভোট বাতিল হয়েছে। মোট ভোট পড়েছে ২০৬৬টি।
 
একই কেন্দ্রে গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১৩২৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৫৫টি। এখানে বাতিল হয়েছে ৮৪টি ভোট।
 
২. করিমপুর নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্র:

এই কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ৯৪০ ভোট পড়েছে এবং দাঁড়িপাল্লা প্রতীকে পড়েছে ৭৩৩ ভোট। অন্যান্য প্রতীকের মধ্যে ঘড়ি ৬১টি, হাতপাখা ২৬টি, মোরগ ৪টি, তারকা ২টি এবং ফুটবল প্রতীকে ১টি ভোট পড়েছে।

এই কেন্দ্রের গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১০১৩টি এবং ‘না’ ভোট পড়েছে ৬৭৪টি।
 
৩. হাজীপুর ইউনিয়ন (৮ ও ৯ নং ওয়ার্ড) কেন্দ্র:

এই কেন্দ্রে ধানের শীষ ১০৩০ ভোট এবং দাঁড়িপাল্লা ৬২০ ভোট পেয়েছে।
 
উল্লেখ্য, নোয়াখালী-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৫,১১,৭৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৬৯,৮৮৬ জন, নারী ভোটার ২,৪১,৮৬৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন। আসনটিতে ১৬৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা এখনো চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়