শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৩:০৬ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্রুত পোস্টাল ভোট পাঠাতে ইসির অনুরোধ, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর পাওয়া পোস্টাল ব্যালট গণনায় আসবে না

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট ওইদিন বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালেই গণনা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার ইসি এক বার্তায় পোস্টাল ব্যালট পাওয়ার পর ভোটারদের দ্রুত ভোট দিয়ে তা নিকটস্থ পোস্ট অফিসে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে।

ইসির 'আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইনিশিয়েটিভ' প্রকল্পের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমেদ খান দুপুরে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করা ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামে পাঠান। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছালে তবেই সেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে।

 

  • সর্বশেষ