শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ডামি’ নির্বাচনের প্রার্থীরা যেন আর ভোটে আসতে না পারে, ইসিকে বৈষম্যবিরোধীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা সুযোগ না পান সে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এজন্য তারা নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশও দিয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে এমন দাবি জানিয়েছে জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠনটি।

advertisement

সংগঠনের সভাপতি রিফাত রশীদ বলেন, ২৪ সালের ডামি নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তারা যেন প্রার্থী হতে না পারেন সেজন্য আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা জীবন সংকটে। পলাতকরা বিদেশের মাটিতে বসে হত্যার নীলনকশা করছে।

তিনি বলেন, পলাতক ফ্যাসিস্টের ষড়যন্ত্রের জবাবে হার্ডলাইনে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হামলা ও রক্তের জবাব পাল্টা দেওয়া হবে। আওয়ামী লীগের ভোট নেই বলেই তারা ভোট চুরি করেছে। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের ভোটের জন্য তাদের সেজদা দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে।

advertisement

সংগঠনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইমরান বলেন, ২৪ সালের নির্বাচনে অনেকে কিন্তু আওয়ামী লীগের বাইরে থেকেও এমপি হয়েছেন। তারা জুলাই আন্দোলনে গণহত্যাকে সাপোর্ট করেছেন। কাজেই ওই ডামি নির্বাচনে যারাই প্রার্থী হয়েছিলেন তাদের যেন ২৬ সালের নির্বাচনে সুযোগ দেওয়া না হয়। কোনোভাবেই যেন তারা অংশ নিতে না পারেন সেজন্য আমরা লিগ্যাল নোটিশও দিয়েছি।

আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করেছে ইসি।

advertisement

 

  • সর্বশেষ