শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ০৫ জুন, ২০২৪, ১০:৫৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৪, ১০:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় নির্বাচনে ভোটার উপস্থিতি কম

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা): [২] কম পরিমান ভোটার উপস্থিতিতে আমতলী উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে। বুধবার সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এ ভোট গ্রহন।

[৩] বুধবার সকাল ৮টা থেকে চলে শান্তিপুর্ণভাবে আমতলী উপজেলায় চলে ভোট গ্রহন। সকাল ৮ টা থেকে বেলা ১০ টা পর্যন্ত অধিকাংশ ভোট কেন্দ্রই ছিল ভোটার শুন্য। লাইনে দাড়িয়ে থাকতে হয়নি ভোটারদের। ৪টা পর্যন্ত আমতলী উপজেলার ২৪% ভোট গ্রহন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা। এ উপজেলায় এক লক্ষ ৭২ হাজার তি’শ ৩৭ ভোট।

[৪] আমতলী পৌর শহরের বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ভোটার হারুন অর রশিদ বলেন, সুষ্টু ভোট গ্রহন হয়েছে। শান্তিপুর্ণ ভোটে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। 

[৫] আমতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহন শেষ হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়