শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা ◈ ৫ মামলায় জামিন পেয়ে নতুন করে যে দুঃসংবাদ পেলেন আইভী

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৪, ০৮:৩৮ রাত
আপডেট : ২১ মার্চ, ২০২৪, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব দিতে আবারও তাগিদ ইসির 

এম এম লিংকন: [২] আইন অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে রাজনৈতিক দলের ব্যয়ের হিসাব ইসিতে দাখিল করার বিধান রয়েছে। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৯০ দিন পূর্ণ হওয়ার সম্ভাব্য তারিখ ৬ এপ্রিল। 

[৩] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের এই নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন । ইসিতে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৯ টি দল এই নির্বাচনে অংশ নেয়।

[৪] বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

 [৫] তফসিল ঘোষণার পর থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের ক্ষেত্রে ২০০ জনের বেশি হলে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা খরচ করতে পারবে। প্রার্থীর সংখ্য ১০০ জনের বেশি তবে ২০০ জনের কম হলে খরচ করতে পারবে ৩ কোটি টাকা। আবার প্রার্থীর সংখ্যা ৫০ থেকে ১০০ হলে সেই দল দেড় কোটি টাকা এবং প্রার্থীর সংখ্যা ৫০ জনের কম হলে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা ব্যয় করতে পারবে। 

[৬] আইন অনুযায়ী, ভোটে ব্যয়ের হিসাব না দিলে নিবন্ধন বাতিলের ক্ষমতা আছে ইসির। সম্পাদনা: সমর চক্রবর্তী 

এমএল/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়