শিরোনাম
◈ অনলাইন জুয়ায় নিঃস্ব ঠাকুরগাঁওয়ের তরুণরা : ‘সরকারের কাছে একটাই অনুরোধ, এটি বন্ধ করুন’ ◈ বায়ুদূষণে দেশে প্রতিদিন অকালে প্রাণ হারাচ্ছেন ২৪২ জন, বছরে ২৩ বিলিয়ন ডলারের ক্ষতি ◈ বিক্ষোভের মুখে জবি ক্যাম্পাস ছাড়লেন নবনিযুক্ত ডিন আইনুল ইসলাম ◈ বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য আসছে নির্ধারিত বেতনকাঠামো ◈ ব্যাংকের বোঝা কমাতে নতুন উদ্যোগ: খেলাপি ঋণ বিক্রি করবে সরকার, উদ্ধার করবে বেসরকারি কোম্পানি ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে দারিদ্র্যঝুঁকিতে আরও ২ কোটি ৩৪ লাখ শিশু: ইউনিসেফ ◈ ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা? বিতর্কে মুখ খুললেন দুই তারকা ◈ যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড় হতে পারে  ◈ আরও শক্তিশালী বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ছাড়াল ৩৬.৬৬ বিলিয়ন ডলার ◈ আবারও ১ নভেম্বর জাতীয় যুব দিবস, অনুমোদন মন্ত্রিসভার

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৮:৩৯ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা বৈশাখে ঢাবি ক্যাম্পাসে পরা যাবে না মুখোশ, প্রবেশ নিষেধ ৫টার পর  

সাজিয়া আক্তার: পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা ও ব্যাগ বহন করা যাবে না। তবে চারুকলা অনুষদ কর্তৃক প্রস্তুতকৃত মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করা যাবে।পাশাপাশি ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা পোস্ট

বুধবার (২৯ মার্চ) বাংলা নববর্ষ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এক সভা থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

পয়লা বৈশাখ উপলক্ষ্যে অন্যান্য নির্দেশনা

ক্যাম্পাসে নববর্ষের দিন সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। নববর্ষের দিন ক্যাম্পাসে বিকেল ৫টা পর্যন্ত প্রবেশ করা যাবে। ৫টার পর কোনোভাবেই প্রবেশ করা যাবে না, শুধু বের হওয়া যাবে। নববর্ষের আগের দিন ১৩ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। নববর্ষের দিন ক্যাম্পাসে কোনো ধরনের যানবাহন চালানো যাবে না ও মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষেধ। বাংলা ট্রিবিউন

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসরত কোনো ব্যক্তি নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াতের জন্য শুধুমাত্র নীলক্ষেত মোড় সংলগ্ন গেট ও পলাশী মোড় সংলগ্ন গেট ব্যবহার করতে পারবেন। সর্বসাধারণের চলাচলে এই সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিক দুঃখপ্রকাশ করছে।

সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশে নির্দেশনা

নববর্ষের দিন ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখের রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা ব্যক্তিরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের জন্য চারুকলা অনুষদ সম্মুখের ছবির হাটের গেট, বাংলা অ্যাকাডেমির সম্মুখের সোহরাওয়ার্দী উদ্যানের গেট ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেট ব্যবহার করতে পারবেন। সোহরাওয়ার্দী উদ্যান থেকে প্রস্থানের পথ হিসেবে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন গেট, রমনা কালী মন্দির সংলগ্ন গেট ও বাংলা অ্যাকাডেমির সম্মুখের সোহরাওয়ার্দী উদ্যানের গেট ব্যবহার করা যাবে।

হাজী মুহম্মদ মুহসীন হল মাঠ সংলগ্ন এলাকা, ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন এলাকা, দোয়েল চত্বরের আশপাশের এলাকা ও কার্জন হল এলাকায় মোবাইল পাবলিক টয়লেট স্থাপন করা হবে।

সভায় নববর্ষের দিন নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আর্চওয়ে স্থাপন করে তা মনিটরিং করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়