শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবির ‘প্রলয় গ্যাং’ এর দুই সদস্য আটক, স্থায়ী বহিষ্কারের দাবি

মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা

শহীদুল ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নানা অপকর্মের সাথে জড়িত ও বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনের ওপর নৃশংস হামলার প্রতিবাদে ‘প্রলয় গ্যাং’ সদস্যদের বিচার চেয়ে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সমকাল, দ্য ডেইলি ক্যাম্পাস

সোমবার (২৭মার্চ) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। এতে গ্যাং সদস্যদের ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানায় তারা।

এর আগে গত শনিবার রাতে কবি জসীমউদ্দিন হলের সামনে হামলার শিকার হন অপরাধ বিজ্ঞানের জোবায়ের। হামলায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে সমকালে 'প্রলয় গ্যাংয়ে তটস্থ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে ওই চক্রের সদস্যদের নাম বেরিয়ে আসে। সমকাল

এ ঘটনায় রোববার শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা সাদিয়া আফরোজ খান। অভিযোগে তিনি ১৯ শিক্ষার্থীর নাম উল্লেখ করেন। পরে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শাহবাগ থানা পুলিশ। ডেইলি ক্যাম্পাস

সোমবার মানববন্ধনে বিভাগের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারজানা রহমান বলেন, সংঘবদ্ধভাবে একজন শিক্ষার্থীর ওপর হামলা করা খুবই ভয়ানক বিষয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা রাখি। আশা করছি সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আগামীতে এ ধরনের গ্যাং কালচার থেকে মুক্ত থাকবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা পোস্ট

প্রলয় গ্যাং ক্যাম্পাসে মারামারি, ছিনতাইয়ে জড়িতদের বেছে বেছে সেই গ্যাংয়ের সদস্য বানায়। তারা নিয়মিত নেশার আসর বসায় এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তারা কার্যালয় বানিয়ে। প্রথম বর্ষ পড়েন এমন মারদাঙ্গা এবং নেশাগ্রস্ত ছাত্রদের বাছাই করে তাঁরা এই গ্যাংয়ে দলের সদস্য করে। এর আগে বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে গ্যাং এর কয়েকজন সদস্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কারও হয়েছেন। 

এসআই/এসবি২

  • সর্বশেষ