শিরোনাম
◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৮:১৩ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৮:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠনের দাবি জবি শিক্ষক সমিতির 

জবি

অপূর্ব চৌধুরী, জবি: আসন্ন ভর্তি পরীক্ষা নিজস্ব ব্যবস্থাপনায় নেয়ার লক্ষ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠনসহ প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

রোববার (১৯ মার্চ) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপিতে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতি থেকে সরে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে এককভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করবে মর্মে গত ১৫ মার্চ অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় গৃহীত সিদ্ধান্তের প্রেক্ষিতে ভর্তি প্রক্রিয়া শুরু করার প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করার জন্য অনুরোধ জানায় শিক্ষক সমিতি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, বিশেষ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব  পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে৷ তাই সময়ক্ষেপণ যেন না হয় সেজন্য দ্রুত ভর্তি কমিটি গঠন ও আনুষঙ্গিক বিষয়গুলো সম্পন্ন করতেই আমাদের এই দাবি। 

প্রসঙ্গত, গত ১৫ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয় এবছর থেকে আবারও নিজস্ব ভর্তি পদ্ধতিতে ফেরার। পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত করার কথা রয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ