শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ০৫:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন সালথার ফেরদাউস

ফেরদাউস

হারুন-অর-রশীদ, ফরিদপুর: বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াসখ্যাত ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ফরিদপুরের সালথার কৃতি সন্তান এ এস,এম ফেরদাউস।

এ এস,এম ফেরদাউস সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের মরহুম মাওলানা মতিয়ার রহমানের সন্তান। তাঁর বাবা পেশায় ছিলেন আইনপুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ।

ফেরদাউস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে  অনার্স সম্পন্ন করে বর্তমানে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত রয়েছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) ২০২২ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সাধারণ সম্পাদক হোসাইন সাদ্দাম সাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।

ফেরদাউস ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। করেনাকালীন সময়ে তরুণদের উচ্চশিক্ষায় আগ্রহী করতে উপজেলার প্রতিটি ইউনিয়নে উদ্ভুদ্ধকরণ সেমিনার করেছেন। তিনি ঢাবিস্থ নগরকান্দা সালথা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

সহ-সভাপতি নির্বাচিত করায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এব্যাপারে এ এস,এম ফেরদাউস বলেন, "যে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পিতা মুজিবের হাতে গড়ে উঠেছিল মুক্তির ঝান্ডা হাতে নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র রাজনৈতিক সংগঠন। সে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মী হতে পেরে আমি বরাবরই গর্বিত। আমাকে সহ-সভাপতি মনোনীত করা, আমি মনে করি আমার উপর আদর্শিক আরও দায়িত্ব বৃদ্ধি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পরিবার বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়নে সবসময় তারপাঁশে থাকতে চাই ভ্যানগার্ড হয়ে।'

এদিকে, ফেরদাউস ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি পদে মনেনীত হওয়ায় তার নিজ এলাকার মানুষ আনন্দিত।

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়