শিরোনাম
◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী ◈ সাময়িক জরুরি ব্যয়ে ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ সার সরবরাহ ও অনিয়ম তদারকিতে কৃষি মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম চালু ◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র?

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ রাত
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ফের বদলি আবেদনগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) পর্যন্ত পুনরায় আবেদন করা যাবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে জানানো হয়েছে, এমপিও শিক্ষক বদলি আবেদন কার্যক্রম ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপে যেসব শিক্ষকের তথ্য সংশোধন করা হয়েছে, শুধুমাত্র সেইসব শিক্ষকই আবেদন করার সুযোগ পাবেন। প্রথম ধাপে আবেদনকারী শিক্ষকগণ দ্বিতীয় ধাপে নতুন আবেদন বা পূর্বের আবেদন সংশোধন করার সুযোগ পাবেন না।

সংস্থাটি জানিয়েছে,  প্রতিষ্ঠান প্রধানগণ কর্তৃক শিক্ষক তথ্য ও শূন্য পদের তালিকাসহ প্রতিষ্ঠানের তথ্যাদি উপজেলা/জোন পর্যায়ে যাচাইয়ের জন্য প্রেরণের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

শিক্ষক বদলি আবেদন কার্যক্রম শুরু হওয়ার কারণে বর্তমানে প্রতিষ্ঠান তথ্য যাচাইয়ের জন্য প্রেরণের সুযোগ বন্ধ থাকবে। যাচাই কার্যক্রম পুনরায় শুরু হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে।

এদিকে শিক্ষকদের বদলি আবেদন শেষ হওয়ার পর নতুন করে আর সময় বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে মাউশি।

ফলে ১৩ সেপ্টেম্বর আবেদন শেষ হওয়ার পরই চলতি সপ্তাহের মধ্যেই শিক্ষকদের বদলি করার পরিকল্পনা করা হয়েছে। বদলি হওয়ার জন্য ১০ দিন সময় পাবেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল গণমাধ্যমকে বলেন, ‘বদলি আবেদনগ্রহণ শেষ হওয়ার দুই থেকে তিনদিনের মধ্যে বদলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে। এক মুহূর্তও দেরি করার পরিকল্পনা আমাদের নেই। যত দ্রুত সম্ভব শিক্ষকদের বদলি করা হবে।

 

  • সর্বশেষ