শিরোনাম
◈ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায়  চূড়ান্ত, বিএনপির নতুন মহাসচিব কে? ◈ সে‌প্টেম্ব‌রে ভারতীয় দল বাংলা‌দে‌শ সফর করতে মো‌দির কা‌ছে অনু‌মো‌তি চাইবে বি‌সি‌সিআই ◈ এক বছরে ৩০ বার বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র, দেশে লোডশেডিংয়ের ভোগান্তি ◈ ইলন মাস্কের স্পেসএক্স ফ্যালকন ৯-এর ধ্বংসাবশেষে চাঁদে ২৭ মিটার গর্ত, ছড়িয়ে পড়েছে ধূলিকণা-শিলাখণ্ড ◈ নরও‌য়ের ৪৫ বছরের মহিলা ইনফান্তিনোর চ্যালেঞ্জার, ফিফা সভাপতি নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ  ◈ মারাদোনার ‘হ্যান্ড অফ গড’-এর সাক্ষী সেই ঐতিহাসিক ফুটবল এবার নিলামে, দাম উঠ‌তে পা‌রে ১০ মি‌লিয়ন ডলার ◈ বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে রাষ্ট্রপতি কী করতে পারেন আর কী পারেন না? ◈ ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ ◈ ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ এসএসসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন, এগিয়ে ছাত্রীরা

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নরও‌য়ের ৪৫ বছরের মহিলা ইনফান্তিনোর চ্যালেঞ্জার, ফিফা সভাপতি নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ 

স্পোর্টস ডেস্ক :  ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দায়িত্ব ছাড়লে তাঁর জায়গায় কে আসবেন, তা নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। এর মধ্যেই সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছে নরওয়ে ফুটবল ফেডারেশনের প্রধান লিসে ক্লাভেনেসের নাম। ৪৫ বছর বয়সী এই আইনজীবী এরই মধ্যে প্রকাশ্যে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করেছেন।

পেশায় আইনজীবী হলেও ক্লাভেনেসের ফুটবলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। একসময় ফুটবলার হিসেবে নরওয়ে জাতীয় দলের হয়ে ৭৩টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২২ সালে নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন।

দায়িত্ব নেওয়ার পরপরই কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন তোলেন ক্লাভেনেস। পরের বছর ইনফান্তিনোর পুনর্নির্বাচনের বিরোধিতাও করে নরওয়ে। নরওয়ের সাংবাদিক মিনা ফিনস্তেদ বার্গের মতে, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিভিন্ন মহলে যে সমালোচনা এখন জোরালো হয়েছে, তার শুরুটা হয়েছিল ক্লাভেনেসের হাত ধরেই।

চলতি বছর ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগের তালিকা আরও দীর্ঘ হয়েছে। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার ‘শান্তি পুরস্কার’ দেওয়া, মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপে বিশ্বকাপে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করা এবং বেসরকারি বিনিয়োগকারীদের জন্য ফিফার প্রতিযোগিতা উন্মুক্ত করার পরিকল্পনা, এই তিন বিষয় নিয়ে আপত্তি জানিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন। বিষয়গুলো ফিফার এথিকস কমিটির কাছেও তুলেছে তারা।

দীর্ঘদিন বড় কোনও টুর্নামেন্টে সাফল্য না পাওয়া নরওয়ে এবার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে। মাঠের এই সাফল্য ক্লাভেনেসকে ফিফার শীর্ষ পদে লড়াইয়ের ক্ষেত্রে নতুন আত্মবিশ্বাস জোগাতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে এখনও আনুষ্ঠানিকভাবে ফিফা সভাপতি পদে প্রার্থী ঘোষণা করেননি ক্লাভেনেস। বিষয়টিকে ব্যক্তিগত ক্ষমতার লড়াই হিসেবেও দেখতে চান না তিনি। এরই মধ্যে দুর্নীতির অভিযোগে বিতর্কিত প্রাক্তন ফিফা সভাপতি সেপ ব্লাটার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ফিফার নেতৃত্বে এখন একজন নারীর সময় এসেছে।

তবে ক্লাভেনেসের সামনে চ্যালেঞ্জও কম নয়। ইউরোপের বাইরে, বিশেষ করে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় তাঁকে অতি-উদারপন্থী হিসেবে দেখা হয় বলে ধারণা করা হচ্ছে। এমনকি ইউরোপের ফুটবল সংস্থা উয়েফার ২০২৩ সালের নির্বাহী কমিটির নির্বাচনেও হেরে গিয়েছিলেন তিনি। পরে ২০২৫ সালে নারীদের জন্য সংরক্ষিত আসনে একমাত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে উয়েফার নির্বাহী কমিটিতে জায়গা পান।

নরওয়ের প্রাক্তন গোলরক্ষক এরিক থর্স্তভেটও ক্লাভেনেসকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর যুক্তি, ইউরোপেই যেখানে নির্বাচনে জয় পাওয়া ক্লাভেনেসের জন্য কঠিন হয়েছে, সেখানে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার সমর্থন পাওয়া কতটা সম্ভব?

আগামী বছরের মার্চে ফিফা সভাপতি হিসেবে চতুর্থ ও শেষ মেয়াদের জন্য নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে ইনফান্তিনোর। এখন পর্যন্ত তিনিই একমাত্র ঘোষিত প্রার্থী। তবে ক্লাভেনেস আনুষ্ঠানিকভাবে প্রার্থী হবেন, তা জানালে ফিফা সভাপতির নির্বাচন নতুন মাত্রা পেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়