শিরোনাম
◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন ◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০২:৪৭ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিও ও পদোন্নতি নিয়ে শিক্ষকদের সতর্কবার্তা

মাদ্রাসার এমপিওভুক্তি ও পদোন্নতিসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমের নামে অর্থ লেনদেন করে প্রতারণার শিকার না হতে শিক্ষকদের সতর্ক করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। রোববার (০৫ অক্টোবর) অধিদপ্তরের সরকারি ও সিনিয়র মাদ্রাসা শাখার জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক।

জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও সংক্রান্ত কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে।

এ ছাড়া এমপিওভুক্তকরণ, বিভিন্ন সংশোধন এবং পদোন্নতি বা অন্য যে কোন বিষয়ে বিদ্যমান বিধি বিধান অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম সম্পন্ন করা হয়। এখানে কোন প্রকার অবৈধ তদবির বা অর্থ লেন-দেনের সুযোগ নেই।

এতে আরও বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কোনো কাজের জন্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সাথে অবৈধ আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

  • সর্বশেষ