শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ১১:৩০ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

মুসবা তিন্নি: [২] কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভুত পরিস্থিতিতে ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১১ আগস্টের পর নতুন সময়সূচিতে পরীক্ষা শুরু হবে। সূত্র : ডিবিসি নিউজ, যমুনা টিভি, একাত্তর টিভি

[৩] আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

[৪] অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আপাতত ১১ আগস্ট থেকে ঘোষিত রুটিনের পরীক্ষা নেওয়া হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

[৫] এর আগে, কোটা সংস্কার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

[৬] গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

এমটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়