শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৩, ০১:২৮ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৩, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডলার সংকটে এলসি খুলতে ব্যাংক নির্বাহীদের কাছে ছুটছেন উদ্যোক্তারা

মুসবা তিন্নি: [২] এক সময় ব্যাংকের এমডিসহ শীর্ষ নির্বাহী কর্মকর্তারা ঋণপত্র (এলসি) খোলার অনুরোধ নিয়ে ছুটতেন উদ্যোক্তাদের কাছে। তবে বর্তমানে আমদানি চালু রাখতে প্রয়োজনীয় ডলারের সংস্থান ও এলসি খোলার অনুরোধ নিয়ে ব্যাংক নির্বাহীদের কাছে ছুটে আসতে হচ্ছে উদ্যোক্তাদের। সূত্র : বণিকবার্তা

[৩] চলমান ডলার সংকট ও এলসি বিড়ম্বনাকে এখন শিল্প খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন দেশের প্রথম সারির উদ্যোক্তারা। তাদের ভাষ্যমতে, একদিকে উৎপাদন কমছে, অন্যদিকে মূল্যস্ফীতির কারণে ভোগ্যপণ্যের বিক্রিও কমছে। আবার বিদেশী রফতানিকারকরাও এখন দেশের আমদানিকারকদের ওপর সময়মতো মূল্য পরিশোধ নিয়ে আস্থা রাখতে পারছেন না। আগে এলসি খোলার বিষয়টি উদ্যোক্তা বা শীর্ষ নির্বাহী পর্যন্ত কখনই যেত না। কিন্তু পরিস্থিতি বদলে যাওয়ায় তাদেরই এখন ব্যাংকে গিয়ে বসে থাকতে হচ্ছে। এর পরও ব্যাংকগুলো এখন এলসি খুলতে নানা ধরনের শর্ত দিচ্ছে। এমনকি অনেক সময় বাইরে থেকে ডলার সংগ্রহ করে দিতেও বলা হচ্ছে। সম্পাদনা: রাশিদ 

এমটি/আর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়