শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৫:৪৯ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল সার্ভিসের দৈনিক লেনদেন ৩২০০ কোটি টাকা ছাড়িয়েছে: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক

মনজুর এ আজিজ: মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গড় দৈনিক লেনদেন ৩২০০ কোটি টাকা ছাড়িয়েছে এবং এটির পরিমাণ ক্রমবর্ধমান বলে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে। দেশের ১৩টি এমএফএস -এর তথ্য বিশ্লেষণ করে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে যে, সুবিধাজনক লেনদেনের সুযোগ এবং অর্থ প্রদানের সুবিধার কারণে এমএফএস বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠেছে। 

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারির প্রথম মাসে গ্রাহকরা ১ লাখ ৫ হাজার কোটি টাকা লেনদেন করেছেন। এই সংখ্যাটি এখন পর্যন্ত মোবাইলে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করা লেনদেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোবাইল ফাইন্যান্স অপারেটর নগদ ছাড়াই জানুয়ারিতে এমএফএস-এর মাধ্যমে গড়ে দৈনিক লেনদেন ছিল ৩ হাজার ২৪৫ কোটি টাকা। যদি নগদ-এর লেনদেন যোগ করা হয়, তাহলে এমএফএস-এর দৈনিক লেনদেনের পরিমাণ ৪ হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, লেনদেনের ৬০ শতাংশ অর্থ জমা এবং উত্তোলন ছিল এবং ২০২৩ সালের জানুয়ারিতে ডিজিটাল পেমেন্ট ছিল ৪০ শতাংশ।

জানা যায়, মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে গ্রাহকের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে ১৩টি ব্যাংক- বিকাশ, রকেট, ইউ ক্যাশ, মাই ক্যাশ এবং শিওর ক্যাশসহ বিভিন্ন নামে মোবাইল ব্যাংকিং পরিষেবা প্রদান করছে। ২০২৩ সালের জানুয়ারির শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪১ কোটি। জানুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা ১৫ দশমিক ৬৯ লাখে পৌঁছেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এমএফএসের মাধ্যমেও রেমিটেন্স আসছে। ফলে এমএফএসের প্রতি মানুষের আগ্রহ ও নির্ভরতা বাড়ছে। এই পরিষেবার বহুবিধ ব্যবহারের কারণে গ্রাহকদের সঙ্গে লেনদেনের পরিমাণও বাড়ছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, একটি অ্যাকাউন্ট খুলতে কোনো ফি নেই। তাছাড়া তাৎক্ষণিকভাবে সব জায়গায় টাকা পাঠানো যাবে। একই সঙ্গে কেনাকাটার বিল পরিশোধ, ঋণ সুবিধাসহ অনেক নতুন সেবা যুক্ত করা হয়েছে। এগুলো ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে অবদান রাখছে বলে মনে করেন তিনি।

এমএএ/এএ

  • সর্বশেষ