শিরোনাম
◈ মাসে কত টাকা পাবেন জুলাইযোদ্ধার, জানালেন মন্ত্রী ◈ বিদেশি ঋণ নয়, নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার ◈ ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা বলার যে ব্যাখ্যা দিলেন আলোচিত সেই এমপি জেবা আমিন (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধটি আসলে কেন হয়েছিল? ◈ বঙ্গোপসাগরে পাকিস্তানের হাঙর সাব‌মে‌রিন, বাংলাদেশকে নি‌য়েও জল্পনা তু‌ঙ্গে, ভারতের জন্য কতটা চিন্তার? ◈ যুক্তরা‌স্ট্রের স‌ঙ্গে আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে: ইরানের সর্বোচ্চ নেতা ◈ ‌বিশ্বকা‌পে হাইতির বিরু‌দ্ধে নতুন  কৌশল নিয়ে নামবেন ব্রা‌জি‌লের কোচ কা‌র্লো আনচেলত্তি ◈ হরমুজ খুলতেই এশিয়ার বাজারে আসছে ৬ কোটি ব্যারেল তেল ◈ শ‌নিবার নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে পাকিস্তানের মু‌খোমু‌খি বাংলা‌দেশ  ◈ গরম আর বৃ‌ষ্টি এড়াতে আইপিএল এগিয়ে আনতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২২, ০৭:৪২ বিকাল
আপডেট : ০৯ নভেম্বর, ২০২২, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার

ডলার

সঞ্চয় বিশ্বাস : বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৬ বিলিয়ন ডলার বলে জানিয়েছেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। তিনি বলেছেন, রিজার্ভ আমরা গ্রস দেখাই। কিন্তু নেট দেখাতে বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। 

তিনি আরও বলেন, এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গ্রস ৩৪ দশমিক ৩ বিলিয়ন ডলার। এর থেকে ৮ বিলিয়ন ডলার বাদ দিলে যা থাকে সেটিই হচ্ছে নেট রিজার্ভের পরিমাণ।

আ হ ম মুস্তফা কামাল আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে ঋণ অনুমোদন করবে আইএমএফ এবং ঋণের পরিমাণ হবে সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর ৬৬০ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) হিসেবে ৬টি সমান কিস্তিতে ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে।

এসবি২/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়