শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৩২ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমানতের ৭ শতাংশ সুদ হারের বিধান বাতিল চায় এফবিসিসিআই

মনজুর এ আজিজ : আমানতের সুদের ওপর নির্ধারিত ৭ শতাংশ সুদের হারের বিধান বাতিল চায় দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। বৈঠকে উঠে আসা দাবির সঙ্গে একমত প্রকাশ করে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, সুদের সর্বোচ্চ হারের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে শিগগিরই আলোচনা করবে এফবিসিসিআই। এ ছাড়াও ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তায় পার্থক্য থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।  

বুধবার বিকালে এফবিসিসিআই’র নন-ব্যাংকিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে এ দাবি জানান এই খাত সংশ্লিষ্টরা। শিল্পে দীর্ঘমেয়াদী ঋণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে সভাপতি বলেন, এক্ষেত্রে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে। এসময় এসব প্রতিষ্ঠানকে প্রান্তিক উদ্যোক্তা ও এসএমই খাতে ঋণ অর্থায়নে এগিয়ে আসার আহ্বান জানান জসিম উদ্দিন। 

কমিটির ডিরেক্টর ইন চার্জ এস এম জাহাঙ্গীর আলম (মানিক) বলেন, সীমিত নীতি সহায়তার মধ্যেও দেশের অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বিশেষ অবদান রেখেছে। তাই বাংলাদেশ ব্যাংককে সমান নীতি সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি

বক্তারা জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমানতের ওপর গ্রাহকদের ৭ শতাংশের বেশি সুদ দিতে পারছে না ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে ব্যাংকগুলো বাড়তি সুদে আমানত সংগ্রহ করছে। এতে অসম প্রতিযোগিতায় পড়ছে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো।

তারা জানান, কোভিড পরিস্থিতি মোকাবিলায় ঋণ খেলাপি সংক্রান্ত নীতিতেও ব্যাংকগুলো বাড়তি সুবিধা পাচ্ছে। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকেও একই সুবিধার দাবি জানান তারা। ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠানগুলোর জন্য পুন:অর্থায়ন তহবিলের আকার আরও বাড়ানোর আহ্বান করেন কমিটির সদস্যরা।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মতিউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির কো চেয়ারম্যান মমিনুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন, কান্তি কুমার সাহা, এফবিসিসিআইর পরিচালক রেজাউল করিম রেজনু, বিজয় কুমার কেজরিওয়াল ও মহাসচিব মাহফুজুল হক প্রমুখ। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়