শিরোনাম
◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত? ◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা?

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:২৩ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলজেরিয়া থেকে কম দামে খেজুর আমদানির উদ্যোগ সরকারের

রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের বাজার স্থিতিশীল ও ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে চায় সরকার। কেনাকাটার মূল চাপ শুরুর আগেই আগামী জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে সরাসরি আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সাশ্রয়ী মূল্যে খেজুর আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।  বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত আলজেরীয় দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে পুরোনো চুক্তি নবায়ন এবং একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের বিষয়ে বৈঠকে দুপক্ষ একমত হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ভোক্তারা আগামী জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই রমজানের আগাম কেনাকাটা শুরু করবেন। তাই বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধির সুযোগ না দিয়ে জানুয়ারির শুরুতেই খুচরা পর্যায়ে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি। এ বিষয়ে আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, বর্তমানে তাঁর দেশে খেজুরের ভরা মৌসুম চলছে এবং বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। ইতোমধ্যে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব পাঠিয়েছে। পাশাপাশি দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি দুই থেকে পাঁচ ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষ করা গেলে ৩০ দিনের মধ্যেই বাংলাদেশে খেজুর পৌঁছানো সম্ভব।

জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ। অন্যদিকে, আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়মকানুন বৈঠকে তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত। 

  • সর্বশেষ