শিরোনাম

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম

যুক্তরাষ্ট্রে তুলার উৎপাদন নিয়ে উদ্বেগে বিশ্ববাজারে বেড়েছে এর দাম। এছাড়া আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দরবৃদ্ধি এবং ডলারের দুর্বল বিনিময় হার এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে। খবর ফ্যাব্রিক টু ফ্যাশন।

নিউইয়র্কের ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) গত বুধবার সবচেয়ে বেশি লেনদেন হওয়া ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে তুলার দাম ৯৮ সেন্ট বেড়ে প্রতি পাউন্ড ৮৭ ডলার ২৮ সেন্টে দাঁড়িয়েছে। অন্য সক্রিয় চুক্তিগুলোর দামও ৫ থেকে ১০৯ পয়েন্ট পর্যন্ত বেড়েছে। এর আগে টানা পাঁচ কর্মদিবসে দাম ৬৮২ পয়েন্ট কমে ৯৩ ডলার ১৪ সেন্ট থেকে ৮৬ ডলার ৩২ সেন্টে নেমে আসে। সাম্প্রতিক পতনের পর বুধবারের এ উত্থানকে গুরুত্বপূর্ণ মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

advertisement

কিন্তু বাজারে লেনদেনের পরিমাণ কম ছিল। মোট ৪৬ হাজার ৬৫৯টি চুক্তির লেনদেন হয়েছে, যা আগের দিনের ৫৬ হাজার ৯৮৮টির চেয়ে কম। নয় কার্যদিবসের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন লেনদেন।

এদিকে যুক্তরাষ্ট্রের তুলার ফলন নিয়ে উদ্বেগ আরো বেড়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সর্বশেষ প্রতিবেদনে ভালো ও খুব ভালো অবস্থায় থাকা তুলার জমির পরিমাণ ৩৯ থেকে কমে ৩৪ শতাংশে নেমেছে। এতে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

advertisement

এখন বাজারের প্রধান নজর ইউএসডিএর আসন্ন ওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এস্টিমেটস (ডব্লিউএএসডিই) প্রতিবেদনের দিকে। এতে যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদন, রফতানি, অভ্যন্তরীণ ব্যবহার ও মজুদের নতুন পূর্বাভাস দেয়া হবে। উৎপাদন কমার পূর্বাভাস বা মজুদ কমে যাওয়ার তথ্য এলে তুলার দাম আরো বাড়তে পারে। বিপরীতে সরবরাহ পরিস্থিতি ভালো দেখালে আবারো বিক্রিতে চাপ তৈরি হতে পারে।

চীনও তুলার বাজারে সক্রিয় রয়েছে। দেশটির রাষ্ট্রীয় মজুদ থেকে গত বুধবার টানা ৩৮তম দিনের মতো নিলামে সব তুলা বিক্রি হয়েছে। এদিন ৮ হাজার ৭ টন তুলা বিক্রি হয়। ৩৮ দিনে মোট বিক্রি হয়েছে ৩ লাখ ৪ হাজার ৭৪৩ টন। এর মধ্যে প্রায় ৫২ শতাংশ যুক্তরাষ্ট্রের তুলা। বাকি অংশ ব্রাজিল ও শিনজিয়াংয়ের তুলা। তবে গত ছয়টি নিলামে শিনজিয়াংয়ের কোনো তুলা বিক্রির জন্য দেয়া হয়নি। ফলে এসব নিলামে আমদানি করা তুলা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের তুলার গুরুত্ব বেড়েছে।

advertisement

চীনের অভ্যন্তরীণ বাজার অবশ্য দুর্বল রয়েছে। দেশটির তুলার দাম ছয় কার্যদিবসের মধ্যে পাঁচদিনই কমেছে। এ সময়ে দাম মোট প্রায় ২ দশমিক ৫ শতাংশ কমেছে। এতে বোঝা যায়, চীনের অভ্যন্তরীণ চাহিদা এখনো আন্তর্জাতিক বাজারের দরবৃদ্ধিকে পুরোপুরি সমর্থন করছে না।

এদিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসে তুলা সংগ্রহ শুরু হয়েছে এবং সেখানে ভালো ফলনের খবর পাওয়া যাচ্ছে। তবে দেশটির অন্যান্য অঞ্চলে তাপ ও আর্দ্রতার সংকটে ফলন নিয়ে উদ্বেগ রয়েছে। অনুবাদ: বণিক বার্তা

  • সর্বশেষ