শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেপ্টেম্বরের ৯ দিনে রেমিট্যান্স এলো ১০৩ কোটি ডলার

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৯ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে দেশে ১০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৬৬১ কোটি টাকা।

প্রতি ডলার ১২২ টাকা ৮০ পয়সা হিসাবে এ পরিমাণ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১ দশমিক ৩ শতাংশ।

অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৬৮৫ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৯১ কোটি ৮০ লাখ ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৫ দশমিক ৮ শতাংশ।

খাতসংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং খাতে ডলারের বিনিময় হার তুলনামূলক স্থিতিশীল থাকা এবং বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এই গতি অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ