শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৬, ০৮:১৬ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জি-টু-জি ব্যবস্থায় সৌদি আরব থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার

সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। আগামী ১১-১২ আগস্ট সরবরাহের জন্য এই এলএনজি প্রতি এমএমবিটিইউ ২১.৫৫ মার্কিন ডলার দরে কেনা হবে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬-২৭ অর্থবছরের অষ্টম সভায় এই অনুমোদন দেওয়া হয়। 

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আগামী ১১-১২ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এ জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।

অন্যদিকে, একই সভায় গানভর ইউএসএ এলএলসি-এর কাছ থেকে ২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এলএনজি কেনার একটি প্রস্তাব উপস্থাপিত হলেও তা শেষ পর্যন্ত বিবেচিত হয়নি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিটি।

  • সর্বশেষ