শিরোনাম
◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট

প্রকাশিত : ০৫ মে, ২০২৬, ০৮:০৮ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র বলেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

রন হক সিকদার ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক। সম্প্রতি তিনি লিভার সংক্রান্ত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পারিবারিক সূত্র বলেছে, বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন ছিলেন।

রন হক সিকদার রিয়েল এস্টেট, ব্যাংকিং, এবং বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতের সমন্বয়ে গঠিত বৃহৎ শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের অন্যতম শীর্ষ পরিচালক ছিলেন। তিনি এবং তাঁর ভাই দিপু হক সিকদার বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগ ও বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। এক্সিম ব্যাংকের কর্মকর্তাদের ওপর গুলি ও নির্যাতনের অভিযোগ ছিল রন হক সিকদারের বিরুদ্ধে। এ ছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে শত কোটি টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। এ মামলায় আদালত পূর্বাচলে তাঁর নামে থাকা ১০০ একর জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিলেন।

  • সর্বশেষ