শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৯:৪৯ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরীক্ষায় পড়া আয়কর রিটার্নের তালিকা প্রকাশ, আপনার নাম আছে কিনা জানবেন কিভাবে

আপনি নিয়ম মেনে যথাসময়ে আপনার আয়কর রিটার্ন জমা দিয়েছেন। কিন্তু সেই আয়কর রিটার্ন ঠিক আছে কি না, তা দেখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিরীক্ষা করবে। এ জন্য দুই দফায় এ পর্যন্ত প্রায় ৮৮ হাজার করদাতার আয়কর রিটার্ন নথি নিরীক্ষার জন্য নির্বাচন করেছে এনবিআর। স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই বাছাই করা হয়েছে।

কিন্তু আপনি কীভাবে জানবেন, আপনার রিটার্নটি নিরীক্ষায় পড়ল কি না। এখন থেকে আপনি সহজেই জানতে পারবেন, আপনি নিরীক্ষায় পড়েছেন কি না। এ জন্য আপনাকে এনবিআরের ওয়েবসাইটে যেতে হবে। সেখানে নিরীক্ষার জন্য যাঁদের রিটার্ন বাছাই করা হয়েছে, সেই তালিকা প্রকাশ করা হয়েছে। এক্সেল শিটে দেওয়া ওই তালিকা ধরে আপনি সহজেই আপনার কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) দিয়ে খুঁজতে পারবেন।

প্রথম দফায় গত জুলাইয়ে ১৫ হাজার ৪৯৪ করদাতার রিটার্ন নথি নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। সম্প্রতি দ্বিতীয় দফায় ৭২ হাজার ৩৪১ করদাতার রিটার্ন নিরীক্ষার জন্য নির্বাচন করা হয়। সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩–২৪ করবর্ষের জন্য জমা দেওয়া রিটার্ন নিরীক্ষার জন্য বিবেচনা করা হয়।

বর্তমানে ১ কোটি ২০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। তাঁদের মধ্যে সাড়ে ৪২ লাখ করদাতা এ বছর রিটার্ন দিয়েছেন। কোনো করদাতা রিটার্নে ভুল তথ্য দিয়েছেন কি না, কর ঠিকমতো দিয়েছেন কি না, তা যাচাই–বাছাই করার জন্য নিরীক্ষা করার উদ্যোগ নিয়েছে এনবিআর।

নিরীক্ষার জন্য কয়েকটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসরণ করে প্রতিটি সার্কেলের জন্য সর্বোচ্চ ২০০ ও সর্বনিম্ন ২০ করদাতাকে নির্বাচন করা হয়েছে। এ নির্বাচনের প্রক্রিয়ায় কোনো সনাতনী বা বাছাই করে নির্বাচন করার মতো কোনো হস্তক্ষেপ করা হয়নি। ফলে নিরীক্ষা নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ করার জন্য করদাতা ও সুশীল সমাজের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

  • সর্বশেষ