শিরোনাম
◈ ঘোড়াশাল-পলাশ সার কারখানা উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ◈ শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না, উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে হবে: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল ◈ গ্যাস সংকট, অর্ডার কমে যাওয়া ও লোকসানে শিল্পনগরী গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবন ◈ বিশ্বকা‌পে আন‌ন্দের মা‌ঝে বেদনার সুর, শাস্তির মু‌খে মেক্সিকো  ◈ চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ কোথায় ◈ হরমুজ প্রণালী বি‌দে‌শি‌দের খেলার মাঠ নয়,যুক্তরা‌স্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইরান সামরিক সদরদপ্তরের ◈ ডেঙ্গুর থাবায় চট্টগ্রাম, চার গুণ বেড়েছে রোগী ◈ সবুজ জ্বালানিতে বড় বিনিয়োগ টানতে নতুন কৌশল নিচ্ছে সরকার ◈ খামেনির শেষ বিদায়: তেহরানে জড়ো হচ্ছেন লাখো মানুষ, কফিন পৌঁছাল হত্যাস্থলে ◈ বাংলাদেশের আগে ভারত টেস্ট সি‌রিজ খেল‌তে শ্রীলঙ্কায় যা‌বে

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৮:০৯ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের আম যাচ্ছে চীনের বাজারে

সালেহ ইমরান: [২] চীনের বাজারে প্রবেশাধিকার পেলো বাংলাদেশের আম। বাংলাদেশ থেকে উন্নতমানের তাজা আম আমদানির অনুমতি দিয়েছে চীনের কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার ঢাকাস্থ চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে দেশটির জেনারেল অ্যাডমিনেস্ট্রেশন অব কাস্টমসের এ অনুমতির কথা জানানো হয়। তবে বাংলাদেশ থেকে পাঠানো আম অবশ্যই রোগবালই ও কীটনাশকমুক্ত হতে হবে বলে শর্ত দিয়েছে তারা। 

[৩] বাংলাদেশ চলতি বছর ৩৮টি দেশে ৩ হাজার ১০০ টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মূলত হিমসাগর, গোপালভোগ, লক্ষণভোগ, আম্রপলী, ফজলি ও ল্যংড়া জাতের আম বেশি রপ্তানি হয়ে থাকে। 

[৪] কৃষি মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের আম রপ্তানি  মৌসুমে (জুন-আগস্ট) বাংলাদেশ ২ হাজার ৭০০ টন আম রপ্তানি করেছে, যা আগের বছর ২০২২ সালের চেয়ে এক হাজার টন বেশি। 

[৫] চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ থেকে চীনের আম আমদানির বিষয়ে ‘ফাইটোস্যানিটারি শর্তাবলী দিয়ে দুই দেশ গত ২০ জুলাই বেইজিংয়ে একটি প্রটোকল স্বাক্ষর করে। এই ঘোষণাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফরের ফলাফল বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে চীনা কর্তৃপক্ষ। এর মাধ্যমে চীনের বিশাল বাজারে বাংলাদেশের উন্নতমানের আম প্রবেশাধিকার পাবে। এতে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রেও বহুমুখীকরণ ঘটবে। 

[৬] দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা যে পরস্পরের জন্য আরো ইতিবাচক ফল বয়ে আনছে তা চীনা কাস্টমসের এ ঘোষণার মাধ্যমে আরো স্পষ্ট হলো বলে জানায় দেশটির দূতাবাস। সম্পাদনা: সমর চক্রবর্তী

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়