শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:৫০ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মুযনিবীন নাইম: [২] রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

[৩] বৃহস্পতিবার বিকেলে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পান কমিশনার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

[৪] রমনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। কী ঘটেছে তা খতিয়ে দেখছি।

[৫] কার্যালয়ের এক কর্মচারী বলেন, ‘আমরা কার্যালয়ের নিচে দাঁড়িয়েছিলাম। বিকেল ৩টা ৫ মিনিটের দিকে হঠাৎ কার্যালয়ের পকেট গেটের বাম পাশের কড়ই গাছের দিকে বিকট শব্দ হয়। এরপর চারপাশে ধোঁয়া দেখা যায়। এ ঘটনায় উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে পড়েন।’

[৬] বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

[৭] এ ঘটনায় ওই এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। কমিশনারের কার্যালয়ের সব গেটে পুলিশকে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়। সম্পাদনা: তারিক আল বান্না

এমএন/টিএবি/এনএইচ

  • সর্বশেষ