শিরোনাম
◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৯:২৪ রাত
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্মেন্টস কারখানার ভিতর থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

আদনান হোসেন, ধামরাই (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে জয়পুরা এলাকায় অবস্থিত মমো ফ্যাশন লিঃ নামক পোশাক কারখানার ভিতর থেকে শামীম হোসেন (৩২) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার (২৭ মার্চ) দুপুরে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকার মমো ফ্যাশন গার্মেন্টস কারখানার ভিতর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কারখানার শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে জানান শ্রমিকরা।

নিহত শামীম হোসেনের বাড়ি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার রোয়াপাড়া গ্রামের মো. আলম মিয়া ছেলে। তিনি স্ত্রী সন্তান নিয়ে সাভার এলাকায় বাসা ভাড়া থাকতেন। 

জানা যায়, কারখানার প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। ইতিপূর্বে বেতন বকেয়া নিয়ে মাঝে মধ্যে ওই কারখানার শ্রমিক অসন্তোষ দেখা যায়। বিশেষ করে ঈদের সামনে শ্রমিকদের বেতন বকেয়া নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের সাথে বিরোধ চলে। এমনকি শ্রমিকরা মাঝে মধ্যে মহাসড়ক অবরোধ করা মত ঘটনাও ঘটেছে। 

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক শ্রমিক বলেন, কারখানার মালিক পক্ষ পুলিশকে খবর দিয়ে  দ্রুত লাশ থানায় পাঠিয়েছেন। কিন্তু শামীম কি ভাবে মারা গেছে তা সঠিক জানিনা।

এই বিষয়ে মমো ফ্যাশন লিঃ কারখানার এ্যাডমিন ম্যানেজার মো. বাদল হোসেন বলেন, আমার মনে হয় কাজ করার সময় বিদুৎস্পৃষ্টে করে মারা গেছে। মালিকের কথা জানতে চাইলে তিনি বলেন, কারখানার মালিক মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন।

এই বিষয়ে মালিক মো. মনির হোসেন বলেন, কারখানার ভিতরে শামীম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কি ভাবে মারা গেছে তা আমি বলতে পারবো না।

ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মো. আতিকুর রহমান বলেন, মমো ফ্যাশন গার্মেন্টস কারখানায় বিদ্যুৎ এ পৃষ্ঠ হয়ে শ্রমিক নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মরদেহটি ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়