শিরোনাম
◈ ময়মনসিংহ মেডিকেলের ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি ◈ চার জেলার ২৯ বাঁওড়ে মাছের উৎপাদন ১০ শতাংশ বাড়াতে ৪৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ◈ বাংলাদেশে ৬০০ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের, অগ্রাধিকার পাবে গাড়ি ও জ্বালানি খাত ◈ সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, চলছে নিরাপত্তা যাচাই ◈ পিএইচপি কী, এটি ঘিরে বৈশ্বিক সাইবার নিরাপত্তা-সংকট সৃষ্টি হয়েছে কেন? ◈ বিশ্বে প্রথমবার মানুষের শরীরে শামোন্ডা ভাইরাস শনাক্ত, ফ্রান্সে প্রথম আক্রান্ত ব্যক্তির মৃত্যু ◈ বিফ‌লে গে‌লো ইংল‌্যা‌ন্ডের ব্রুকের ডাবল সেঞ্চুরী, ৪২৯ রান তাড়া করে শ্রীলঙ্কার রেকর্ড জয়  ◈ ব্যক্তিগত নিরাপত্তা চাইতে থানায় রুমিন ফারহানা, ওসির সাথে তুমুল বাগবিতণ্ডা (ভিডিও) ◈ থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০ জন ◈ এবার বাংলাদেশের দুর্গাপূজার প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন, বললেন ‘শাবাশ বাংলাদেশ!’

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০৩ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় সিরিয়াল দেখে অনুপ্রাণিত হয়ে

জিম্মি করে টাকা না পেয়ে সহপাঠীকে হত্যা

নিরব মন্ডল

নিউজ ডেস্ক: প্রথমে বন্ধুরা মিলে তাকে আটকে রাখে। এরপর তার উপর অমানষিক নির্যাতন করা হয়। জিম্মি করে তার পরিবারের কাছে ত্রিশ লাখ টাকা দাবি করা হয়। সবশেষে টাকা না পেয়ে সপ্তম শ্রেণির ছাত্র নিরব মন্ডলকে (১৩) শ্বাসরোধ করে হত্যা করে তার সহপাঠীরা। ঘটনাটি ঘটে খুলনার ডুমুরিয়া উপজেলায়। এনটিভি, সময় নিউজ

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ডুমুরিয়া উপজেলার গুটু‌দিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যাল‌য়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নিরব গুটু‌দিয়া গ্রা‌মের শেখর মন্ড‌লের ছে‌লে।

এ ঘটনায় নিরবের পাঁচ সহপাঠীকে আটক করেছে পুলিশ। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ক‌নি মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরে নীরব বাড়ী থেকে গুটু‌দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে যায়। পরে বিকেল ৪টার দিকে তার বাবার কাছে দুটি নম্বর থেকে ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করা হয়।

বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন ও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ওই নম্বর দুটিতে কল দিলে বন্ধ পাওয়া যায়। সন্তানকে খুঁজে না পেয়ে নিরবের বাবা বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধানে নামে পুলিশ।

সন্দেহভাজন হিসেবে বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে রাত বারোটায় বিদ্যালয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নিরবের মরদেহ।

শেখ কনি মিয়া আরো জানান, ভারতীয় সিরিয়াল দেখেই এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট: নাহিদ হাসান

এনএইচ/এসএ 

  • সর্বশেষ