শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ১০:৩৯ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ১০:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে প্রেমিকাকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুর কালিয়াকৈরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক নাঈম (২২), উপজেলার সাহেবাবাদ বৈরাগীচালা এলাকার আহমদ আলীর ছেলে।

এ ঘটনায়  ওই ছাত্রীর বাবা শুক্রবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করেছেন।অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মৌচাক এলাকার বৈরাগীরচালার নিজ বাড়ী থেকে বৃহস্পতিবার সকালে ৮ম শ্রেনীর ছাত্রী প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়।

পথে প্রেমিক নাঈম নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

এদিকে দুপুর গড়ালে ওই তরুণীর পরিবার তাকে খোঁজা খোজি করতে থাকে। পরে এলাকাবাসী ঘটনাটি জানতে পেরে ওই যুবকের বাড়ির ঘরের ভেতর থেকে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, ধর্ষণের অভিযোগে একটি অভিযোগ পেয়েছি । তবে অভিযুক্ত ওই যুবকের কে গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়