শিরোনাম
◈ আইসি‌সি‌তে কানাডার সদস্যপদ স্থগিত, ত‌বে খেলায় অংশ নি‌তে পার‌বে  ◈ ইউরোপের বাকস্বাধীনতা বিতর্ক: কার জন্য স্বাধীনতা, কার জন্য শাস্তি? ◈ তিন কোটি খুচরা ব্যবসায়ীকে করের আওতায় আনছে এনবিআর ◈ বাংলা‌দেশ দ‌লের অ‌ধিনায়ক জ্যো‌তি রোমাঞ্চকর বিশ্বকাপ যাত্রার অপেক্ষায়   ◈ বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন ◈ লেবাননের হিজবুল্লাহর হামলায় ধ্বংস ইসরাইলের আয়রন ডোম ◈ সরকারের বিরুদ্ধে এখনও চক্রান্তের জাল বিস্তার করার চেষ্টা চলছে: রিজভী  ◈ ধর্ষণ করি নাই, শুধু লাশ কেটেছি, ধর্ষণ করেছে ডলার, মেয়েটাকে এনে দিলে দুই লাখ টাকা দিবে: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল ◈ পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব ◈ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা ফের সচল ইরানের ‘মিসাইল সিটি’, ইরানকে থামানো কতটা কঠিন তা দেখাল নতুন তথ্য

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩১ রাত
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে বাসায় ঢুকে আওয়ামী লীগ নেতাকে হত্যা

শোকাহত নেতারা

নিউজ ডেস্ক: চাঁদপুর শহরে বাসায় ঢুকে আওয়ামী লীগ নেতা রফিক উল্লাহ কোম্পানিকে (৭০) হত্যা করেছে এক দুর্বৃত্ত। শনিবার সন্ধ্যায় নতুনবাজারস্থ সফিনা বোর্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। তিনি চাঁদপুর শহরের ইচলী এলাকার মৃত হেদায়েত উল্লাহ কোম্পানির ছেলে। রফিক উল্লাহ কোম্পানি চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও শহীদ জাবেদ মুক্ত স্কাউটের সভাপতি ছিলেন। এনটিভি, বাংলা ট্রিবিউন

এ ঘটনায় বাসার কেয়ারটেকার মো. মিরাজকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

রফিকুল্লাহ কোম্পানির ভাগনে ফাহিম শাহরিন কৌশিক বলেন, আমরা জানতে পেরেছি সন্ধ্যার দিকে এক যুবক বাসায় ঢুকে মামাকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই বাসার কেয়ারটেকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, রফিকুল্লাহ কোম্পানিকে হত্যার কথা শুনে হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। রিপোর্ট: আলামিন শিবলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়